ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই সম্মিলনের থিম সং গাইলেন আরিফ হরমুজ প্রণালি খুলে দিতে জাতিসংঘে ৮০ দেশের যৌথ আহ্বান ব্যালন ডি’অর ২০২৬: রদ্রির পছন্দের ৬ নাম, নেই মেসি-এমবাপ্পে মাদক নিয়ন্ত্রণে ছাড় নয়, জনগণের সহযোগিতা চাইলেন সমাজকল্যাণ মন্ত্রী শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট ও ঘুরে দাঁড়ানোর পেছনের গল্প বিকাশসহ ৫ প্রতিষ্ঠান পেলো ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত ৬ পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত

খিলগাঁও আঞ্চলিক কার্যালয়ে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন, শোকজের নির্দেশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:২৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-২-এর অধীন খিলগাঁও তিলপাপাড়া আঞ্চলিক কার্যালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। বুধবার (২ সেপ্টেম্বর) তিনি এই ঝটিকা সফরে যান। পরিদর্শন কার্যক্রম শুরুর পরপরই কার্যালয়ের প্রধান ফটকটি বন্ধ করে দেওয়া হয়, যাতে দেরিতে আসা কোনো কর্মকর্তা বা কর্মচারী ভেতরে প্রবেশ করতে না পারেন।

পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক কার্যালয়ের প্রতিটি কক্ষ ঘুরে দেখেন এবং সেখানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি যাচাই করেন। বিভিন্ন শাখার হাজিরা খাতা পরীক্ষা করার সময় যারা অনুপস্থিত ছিলেন, তাদের নাম তাৎক্ষণিকভাবে খাতায় ‘অনুপস্থিত’ হিসেবে চিহ্নিত করার নির্দেশ দেন তিনি।

এ সময় দায়িত্বে অবহেলা ও অনুপস্থিতির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করতে এবং পরবর্তীতে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আবু আসলামকে এই নির্দেশনা দেন প্রশাসক মো. আবদুস সালাম।

পরিদর্শনের পাশাপাশি নাগরিক সেবার মান আরও উন্নত করার বিষয়ে গুরুত্বারোপ করেন ডিএসসিসি প্রশাসক। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম সরেজমিনে তদারকি করার জন্য এবং এসব কার্যক্রমে কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয়ভাবে অংশ নেওয়ার তাগিদ দেন তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

খিলগাঁও আঞ্চলিক কার্যালয়ে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন, শোকজের নির্দেশ

আপডেট সময় : ০১:২৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬