ঢাকা ০২:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ ৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’ তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান রিজভীর আয়াসসহ চারজনের বিরুদ্ধে যেসব ধারায় মামলা, রিমান্ডের আদেশ চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, তদন্ত কমিটি গঠন নতুন রেকর্ডের হাতছানি হানসি ফ্লিকের বার্সেলোনার সামনে

মুষলধারে বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জ শহরজুড়ে তীব্র জলাবদ্ধতা, ভোগান্তিতে মানুষ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৪৩:১২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হওয়া ঝিরিঝিরি বৃষ্টি মধ্যরাত নাগাদ মুষলধারে রূপ নিলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিভিন্ন এলাকা তলিয়ে যায়। শহরের আরামবাগ, শান্তিরমোড়, বাতেনখাঁর মোড়, পুরাতন বাজার, নিউমার্কেট ও উদয়ন মোড়সহ পৌর এলাকার বিস্তীর্ণ অংশে পানি জমে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

জলাবদ্ধতার কারণে সরকারি কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান, ছাত্রাবাস এবং সাধারণ মানুষের ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। অনেক সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় বাসিন্দারা সাময়িক গৃহবন্দি হয়ে পড়েছেন। কোনো কোনো বাড়িতে রান্নাঘর ও টিউবওয়েলের কিছু অংশ পানির নিচে তলিয়ে গেছে। নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমেদ জানান, মেসে বৃষ্টির পানি ঢুকে পড়ায় তার বইখাতা সব ডুবে গেছে এবং পানি নিষ্কাশন করতে গিয়ে তাকে চরম বিড়ম্বনায় পড়তে হয়েছে।

আরামবাগ এলাকার বাসিন্দা সাফি রহমান অভিযোগ করেন, আগে ভারী বৃষ্টি হলেও কখনো বাসাবাড়িতে পানি ওঠেনি, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। তিনি পৌরসভা কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। স্থানীয়দের ভাষ্যমতে, অপরিকল্পিত নগরায়ণ, পর্যাপ্ত নিকাশি ব্যবস্থার অভাব এবং বিদ্যমান নালাগুলোর অচলাবস্থার কারণেই সামান্য বৃষ্টিতেই শহরজুড়ে এমন জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী তোফিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত একটানা বৃষ্টি হওয়ায় শহরের এই অবস্থা হয়েছে। তিনি আশ্বস্ত করে বলেন, বৃষ্টির পানি ধীরে ধীরে নেমে যাবে, তবে ড্রেনের আউটলেটের পাইপ দিয়ে পানি নিষ্কাশন হতে কিছুটা সময় লাগবে।

নিউজটি শেয়ার করুন

মুষলধারে বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জ শহরজুড়ে তীব্র জলাবদ্ধতা, ভোগান্তিতে মানুষ

আপডেট সময় : ১২:৪৩:১২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬