ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করল বিমান বাংলাদেশ গ্রাম ও শহর: জীবনযাত্রার ভিন্নতা, শিশুদের স্বাস্থ্যে এগিয়ে গ্রাম উখিয়ায় বিজিবিকে লক্ষ্য করে গুলি, দেড় লাখ ইয়াবা উদ্ধার আজ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজ উদ্ধারে ইরানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা ও বাড়তি চাপ লোক দেখানো ইবাদত থেকে বাঁচার উপায় ও করণীয় জমি ছাড়ার নোটিশে দিশেহারা নাটোরের দিনমজুরের কলেজপড়ুয়া তিন মেয়ে মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হলেন নোমান মাহমুদ

পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৭ সন্ত্রাসী নিহত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৪১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৩৬। পাকিস্তানের বেলুচিস্তানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৃথক দুটি অভিযানে ২১ জন সন্ত্রাসী নিহত হয়েছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। ৩১ আগস্ট রাত থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে এসব অভিযান পরিচালনা করা হয়। এই সংঘাতময় পরিস্থিতিতে নিরাপত্তা বাহিনীর দুই কর্মকর্তা ও কাস্টমস বিভাগের এক কর্মকর্তাসহ মোট ছয়জন সদস্য নিহত হয়েছেন।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, চাগাই জেলার নোকচায় ন্যাশনাল হাইওয়েতে সন্ত্রাসীরা অবৈধ চেকপোস্ট বসিয়ে চাঁদাবাজির চেষ্টা করছিল। তাদের প্রতিহত করতে চালানো অভিযানে ১১ জন সন্ত্রাসী নিহত হয়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

একই সময়ে পিশিন জেলার জিয়ারাত ক্রসে কাস্টমস হাউসে হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের তীব্র বন্দুকযুদ্ধ হয়, যাতে ১০ জন সন্ত্রাসী নিহত হয়। আইএসপিআর জানিয়েছে, কাস্টমস কর্মকর্তাদের দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখাই ছিল এই হামলার মূল উদ্দেশ্য। বর্তমানে অবশিষ্ট সন্ত্রাসীদের ধরতে ওই এলাকায় তল্লাশি অভিযান চলমান রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৭ সন্ত্রাসী নিহত

আপডেট সময় : ১০:৪১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬