ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাসদ কার্যালয়ে অভিযান: আটক ২৭ জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ নেপালের হিমলুং পর্বতে তুষারধস, ১০ পর্বতারোহী ও গাইড নিখোঁজ যুক্তরাষ্ট্রের ব্যবহৃত বৃটিশ বিমানঘাঁটির কাছে বাড়ি খালি করল পুলিশ বিএনপি চাঁদাবাজ দল—এই ঢালাও অভিযোগের মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গবেষণা ও উদ্ভাবনে সহযোগিতা নিয়ে ঢাবি-বিশ্বব্যাংক প্রতিনিধিদলের বৈঠক মিরপুরের রাড্ডা ক্লিনিক দখল করতে দেওয়া হবে না: আসিফ মাহমুদ চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা বাংলাদেশের অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন আসামে সিজেপি কর্মীদের আটকের ঘটনায় মুখ্যমন্ত্রীকে অভিজিৎ দীপকের হুঁশিয়ারি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মো. রেজাউল হক

মাদ্রাসায় হামলায় সহযোগিতা: ১৭ বছর বয়সী বালিকা অভিযুক্ত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৫৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্যালিফোর্নিয়ার একটি মসজিদ চত্বরে অবস্থিত মাদ্রাসায় ভয়াবহ হামলায় তিন মুসলিমকে হত্যার ঘটনায় নর্থ ক্যারোলাইনার ১৭ বছর বয়সী কিশোরী সারাহ লিন্ডসে সান্তিয়াগোকে অভিযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে হামলায় সহযোগিতা এবং উস্কানি প্রদানের অভিযোগ আনা হয়েছে। নর্থ ক্যারোলাইনার আইন অনুযায়ী, তাকে প্রাপ্তবয়স্ক হিসেবে গণ্য করা হচ্ছে এবং সেই আইনি কাঠামোর অধীনেই তার বিচার কাজ চলছে। এছাড়া হামলার দৃশ্য সরাসরি সম্প্রচার ও রেকর্ডিংয়ের দায়েও তাকে অভিযুক্ত করা হয়েছে।

ঘটনাটি ঘটে ১৮ই মে সান ডিয়েগোর ওই মসজিদে। হামলার সময় মাদ্রাসাটিতে প্রায় ১৪০ জন শিশু উপস্থিত ছিল। নিরাপত্তারক্ষী আমিন আবদুল্লাহ (৫১), কেয়ারটেকার মানসুর কাজিজা (৭৮) এবং মসজিদের এক শিক্ষিকার স্বামী নাদির আওয়াদ (৫৭) সাহসিকতার সাথে হামলাকারীদের প্রতিহত করতে গিয়ে প্রাণ হারান। তাদের জীবনের বিনিময়েই শিশুরা রক্ষা পায়, যে কারণে তাদেরকে বীর আখ্যা দেয়া হয়েছে। হামলাকারী কালেব ভাসকুয়েজ (১৮) ও কেইন ক্লার্ক (১৭) এই হত্যাকাণ্ডের পর নিজেদের গাড়িতেই আত্মহত্যা করে। তদন্তকারীদের ধারণা, তাদের পরবর্তী লক্ষ্য ছিল ইহুদিদের একটি উপাসনালয়ে হামলা চালানো।

ফরসিথ কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জিম ও’নেইল জানান, সারাহ লিন্ডসে সান্তিয়াগোকে সোমবার গ্রান্ড জুরি অভিযুক্ত করেছে। তার বিরুদ্ধে তিন দফা হত্যা ও এক দফা ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। ও’নেইলের ভাষ্যমতে, সান্তিয়াগো হামলাকারীদের সহযোগিতা ও উস্কানি দিয়েছিলেন। হামলার আগেই তিনি দৃশ্যটি সরাসরি প্রচার করতে সম্মত হয়েছিলেন এবং পরে তা রেকর্ড করে জমা দেয়ার কথা ছিল। নর্থ ক্যারোলাইনার আইন অনুযায়ী, দোষী সাব্যস্ত হলে তাকে প্যারোলবিহীন যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হতে পারে, যদিও ফেডারেল আইনে সাজার মেয়াদ তিন থেকে চার বছর হতে পারত। তবে জিম ও’নেইল স্পষ্ট করেছেন যে, তার বিচার ফেডারেল আইনে নয়, বরং অঙ্গরাজ্যের আইনেই পরিচালিত হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

মাদ্রাসায় হামলায় সহযোগিতা: ১৭ বছর বয়সী বালিকা অভিযুক্ত

আপডেট সময় : ০১:৫৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬