ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবিধান সংশোধনের নামে নতুন গণভোট জাতির সাথে তামাশা: রাশেদ প্রধান কিছু করে দেখান: স্বরাষ্ট্রমন্ত্রীকে ইউটিউবার সালমান মুক্তাদির আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘ছোটদের সময় প্রকাশনী’র ৮ নতুন বইয়ের প্রকাশ কৃষকরাই দেশের শ্রেষ্ঠ মানুষ, তাদের উন্নয়নে বিশেষ উদ্যোগ: রাষ্ট্রপতি মোহাম্মদপুরে জমি দখলের ঘটনায় গ্রেপ্তার দুই কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ ৪১২ গুণ বৃদ্ধি নদীর সংখ্যা আছে, কিন্তু প্রাণ হারিয়েছে বাংলাদেশের নদ-নদী আলোকঝাড়ীর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমানের মৃত্যুতে হুইপের শোক চট্টগ্রাম আদালতে নারীকে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: কূটনীতিই একমাত্র সমাধানের পথ, দাবি তেহরানের

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: জমি নিয়ে বিবাদের ইঙ্গিত পুলিশের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে অবস্থিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—মামুন, আসলাম ও মুন্না। পুলিশ কর্মকর্তা জানান, মামুন ও মুন্না ভাষানটেক বস্তির বাসিন্দা এবং আসলাম টাঙ্গাইলের বাসিন্দা, যিনি পেশায় একজন অটোরিকশাচালক।

রোববার দুপুরে ইসিবি চত্বর এলাকার নিউগিনি হাউজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, ঘটনাটি এখনো তদন্তাধীন রয়েছে। তবে প্রাথমিকভাবে এটি চাঁদা দাবির কোনো ঘটনা নয় বলেই মনে হচ্ছে। পুলিশ কর্মকর্তার ভাষ্যমতে, এলাকাটি হাউজিং ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট এবং রাতের বেলা দলবদ্ধভাবে অনেক লোক সেখানে উপস্থিত হওয়ার বিষয়টি জমি দখল বা বেদখল সংক্রান্ত বিবাদের দিকে ইঙ্গিত করে।

মহিদুল ইসলাম আরও জানান, সুনির্দিষ্টভাবে বিবাদটি কাদের মধ্যে চলছে, তা তদন্ত শেষ হলেই নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি আইনগত প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং পুলিশ ঘটনার পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: জমি নিয়ে বিবাদের ইঙ্গিত পুলিশের

আপডেট সময় : ০৩:০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬