ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ইয়েমেনের আল-মাশিক প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ২ পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে জবিতে গরু নিয়ে শিক্ষার্থীদের মিছিল মেসি পরবর্তী যুগে আর্জেন্টিনার পরবর্তী দুই প্রতিপক্ষ কারা সাতক্ষীরায় ফেসবুক লাইভ করে যুবককে পিটিয়ে হত্যা গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক কারবারিদের হামলা, আহত ২ নোবিপ্রবির পুরো ক্যাম্পাস সৌরবিদ্যুৎ চালুর পরিকল্পনা প্রতি তিন মাস পর বৃক্ষরোপণ কর্মসূচির তথ্য নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মোহাম্মদপুরে দুই গ্রুপের গোলাগুলি, গুলিবিদ্ধ একজন

টেনিস হল অব ফেমে কিংবদন্তি রজার ফেদেরার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৪৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক টেনিসের হল অব ফেমে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন সুইজারল্যান্ডের টেনিস কিংবদন্তি রজার ফেদেরার। রবিবার (৩০ আগস্ট) যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের নিউপোর্টে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিলি জিন কিং ও জন ম্যাকেনরোর মতো টেনিস বিশ্বের অনেক তারকা খেলোয়াড় উপস্থিত ছিলেন।

১৯৯৮ সালে মাত্র ১৬ বছর বয়সে পেশাদার ট্যুর প্রতিযোগিতায় যাত্রা শুরু করেন ফেদেরার। দুই দশকের দীর্ঘ ও সফল ক্যারিয়ার শেষে ২০২২ সালে তিনি টেনিস থেকে অবসর গ্রহণ করেন। নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি মোট ২০টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয় করেছেন। পুরুষ এককে তার চেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের তালিকায় এগিয়ে রয়েছেন সার্বিয়ার নোভাক জকোভিচ (২৪টি) এবং স্পেনের রাফায়েল নাদাল (২২টি)।

ফেদেরারের ক্যারিয়ারের বড় অর্জনের মধ্যে রয়েছে উইম্বলডনে রেকর্ড আটবার শিরোপা জয়। এছাড়া তিনি ছয়টি অস্ট্রেলিয়ান ওপেন, পাঁচটি ইউএস ওপেন এবং একটি ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। দীর্ঘ ৩১০ সপ্তাহ তিনি বিশ্ব টেনিস র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করে রেখেছিলেন।

হল অব ফেমে নিজের অন্তর্ভুক্তির দিনে ক্যারিয়ারের পরিসংখ্যান নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে ফেদেরার বলেন, “আমি এমন কিছু সংখ্যার কথা বলছি, যা সত্যিই একটা ছবি আঁকে। ১৯৯৮ সাল থেকে আমার প্রথম এটিপি ট্যুর শুরু হয়। আমার অবসরের সময় ২০২২ সালের মধ্যে আমি পাঁচ হাজারের বেশি হেডব্যান্ড পড়েছি। বিয়ন বর্গ ও জন ম্যাকেনরোর মিলিত সংখ্যার চেয়েও বেশি। আমি প্রায় সাত হাজার জোড়া মোজা পড়েছি। এটা হয়তো আমার অনেক প্রতিপক্ষের চেয়ে দ্বিগুণ, কারণ আমি দু’টি করে পরতাম। এখানে এ অবস্থায় থাকতে পারার অর্থ, পরিমাপ করা সম্ভব নয় এবং ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।”

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

টেনিস হল অব ফেমে কিংবদন্তি রজার ফেদেরার

আপডেট সময় : ১২:৪৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬