ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চারজনের খুনের রহস্য উন্মোচনে ব্যর্থতা সরকারের চরম ব্যর্থতা: গোলাম পরওয়ার নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেলেন ইমদাদুল হুদা সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট: সংস্কার নিয়ে ক্ষোভ ষড়ঋতুর সৌন্দর্য ও দেশপ্রেমের মেলবন্ধন: এক অনন্য বাংলাদেশ জয় বাংলা স্লোগান: শোকজ পেলেন সিরাজগঞ্জের বিএনপি নেতা মিন্টু শেখ নেপালের ভয়াবহ বন্যায় নিহত ৩৮৯, নিখোঁজ ৯ শতাধিক মানুষ ফেনীতে খুঁটিতে বেঁধে গৃহবধূ ও যুবদল নেতাকে নির্যাতন, আটক ৩ লর্ডস টেস্টে স্মিথ-কক্সের ব্যাটে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন জাপানের প্রধানমন্ত্রী ক্যানসার আক্রান্ত দুই সন্তানের জননী আঁখির বাঁচতে প্রয়োজন সহায়তা

বিএনপিকে কড়া হুঁশিয়ারি দিলেন সারজিস আলম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশের রাজনীতিতে বিএনপি কোনোদিন পোষ্য বিরোধী দল পাবে না। ২৭ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালী জেলা শহরের মাইজদীতে আয়োজিত জেলা জাতীয় নাগরিক পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপির প্রতি ইঙ্গিত করে সারজিস আলম বলেন, আপনারা প্রতারণার যে রাজনীতি শুরু করেছেন, সংসদ থেকে রাজপথ—প্রতিটি জায়গায় এর ফল ভোগ করতে হবে। তিনি আরও বলেন, এই বিএনপি বেগম খালেদা জিয়ার বিএনপি নয়, মেজর জিয়াউর রহমানের বিএনপিও নয়। বর্তমান তারেক রহমান ২০২৪ সালের আগের সেই ব্যক্তি নন, যিনি অনলাইনে জনগণের কথা বলতেন। তিনি এখন কেবল ক্ষমতার দিকে তাকিয়ে আছেন।

সারজিস আলমের অভিযোগ, সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার পর ক্ষমতা কুক্ষিগত করা এবং বিরোধী দলকে পোষ্য বানানোর পরিকল্পনা বিএনপি করছে। আওয়ামী লীগ হয়তো জাতীয় পার্টিকে পোষ্য পেয়েছিল, কিন্তু ভবিষ্যতে বিএনপি এমন কাউকে পাবে না। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন, বিএনপির প্রেসক্রিপশনে সংসদে বা রাজপথে জাতীয় নাগরিক পার্টি কথা বলবে না।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এনসিপি আরও পাঁচটি আসন জিততে পারত যদি নেতৃবৃন্দের আগের নির্বাচন করার অভিজ্ঞতা থাকত। যারা স্বল্প ভোটে হেরেছেন, তারা আসলে কৌশল ও অপকৌশলের কাছে পরাজিত হয়েছেন। আগামী দুই বছরের মধ্যে প্রতিটি ওয়ার্ডে এনসিপির সব অঙ্গসংগঠনের কমিটি গঠনের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, এসব থাকলে ২০৩১ সালে জনগণ এনসিপিকে সরকারি দল হিসেবে সংসদে পাঠাবে।

বিএনপি নেতাদের ব্যর্থতার সমালোচনা করে তিনি বলেন, শাহবাগের লড়াই ও সংগ্রামের মধ্যে তাদের উপস্থিতি ছিল না, যা গত ১৬-১৭ বছরের ব্যর্থতার প্রতিকৃতি। সালাউদ্দিন আহমেদের উদ্দেশে তিনি বলেন, শাহবাগ ও পল্টনের লড়াই থেকেই ২৪-এর অভ্যুত্থান হয়েছে। আপনারা দেশে ফিরে সংসদে কথা বলছেন, অথচ অবজ্ঞার সুরে কথা বলছেন। একই স্বৈরাচারী পথে হাঁটলে পরিণতি আরও ভয়াবহ হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

নেতাকর্মীদের উদ্দেশে সারজিস বলেন, নিজেদের মধ্যে শক্তি ক্ষয় না করে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। যোগ্যতার প্রমাণ দিলে আগামী ছয় মাস বা এক-দুই বছরের মধ্যে নোয়াখালী এনসিপির নেতৃত্ব তাদের হাতেই থাকবে। কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও ইমরান হোসাইন তুহিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সারওয়ার তুষার, এস এম সুজা উদ্দিন, সালেহ উদ্দিন সিফাত এবং কাজী মাঈন উদ্দিন তানভীর।

যারা ২, ৪, ৫, ৭ কিংবা ৮ হাজার ভোটে হেরেছেন, তাদের যদি একটি নির্বাচন করার পূর্ব অভিজ্ঞতা থাকত, তাহলে এই ভোটে তারা হারতেন না।

আর তা যদি থাকে, তাহলে জনগণের রায় নিয়ে ৩১ সালে এনসিপি সরকারি দল হিসেবে সংসদে যাবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

বিএনপিকে কড়া হুঁশিয়ারি দিলেন সারজিস আলম

আপডেট সময় : ১২:৩৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬