ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন নেপাল ও তিব্বত সীমান্তে নতুন বন্যার আশঙ্কায় বিশেষজ্ঞরা বড় পর্দায় ফিরছেন ‘স্কুইড গেম’ নির্মাতা, নতুন সিনেমার নাম ‘কে.ও. ক্লাব’ বিএনপিকে কড়া হুঁশিয়ারি দিলেন সারজিস আলম উদ্যোক্তাদের দ্রুত ভ্যাট নিবন্ধন সম্পন্ন করার আহ্বান এনবিআরের ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা নেপালের বন্যায় নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারালেন সাংবাদিক জিপিএ-৫ চূড়ান্ত অর্জন নয়, সামনে কঠিন পথ: ডাকসু জিএস ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন যুক্তরাজ্যের ৩ বিমানবন্দরে সাইবার হামলা, হ্যাকারদের হাতে ৮৭ লাখ গ্রাহকের তথ্য

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ড্র: নতুন ফরম্যাটে কোন দলের প্রতিপক্ষ কে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোনাকোর গ্রিমালদি ফোরামে অনুষ্ঠিত হচ্ছে ২০২৬-২৭ উয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্র। এবারের আসরে মোট ৩৬টি দল অংশগ্রহণ করছে, যাদের চারটি পটে ভাগ করা হয়েছে। প্রতিটি পটে ৯টি করে দল রাখা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি দল মোট আটটি ম্যাচ খেলবে এবং প্রতিটি পট থেকেই দুটি করে প্রতিপক্ষ নির্ধারিত হবে। ড্রয়ের ক্ষেত্রে একটি বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয়েছে—একই দেশের কোনো দল একে অপরের মুখোমুখি হতে পারবে না। উদাহরণস্বরূপ, বার্সেলোনার প্রতিপক্ষ হিসেবে পিএসজি থাকতে পারলেও রিয়াল মাদ্রিদ বা আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হওয়ার কোনো সুযোগ নেই।

পট ১-এ রয়েছে পিএসজি, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, লিভারপুল, ইন্টার মিলান, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, বার্সেলোনা এবং আতলেতিকো মাদ্রিদ।

পট ২-এর দলগুলো হলো বরুসিয়া ডর্টমুন্ড, রোমা, স্পোর্তিং সিপি, অ্যাস্টন ভিলা, পোর্তো, ম্যানচেস্টার ইউনাইটেড, ক্লাব ব্রুগা, রিয়াল বেতিস এবং পিএসভি আইন্দহোভেন।

পট ৩-এ স্থান পেয়েছে ফেইনুর্দ, লিল, বোডো/গ্লিমট, নাপোলি, লাইপজিগ, ভিয়ারিয়াল, ফেনেরবাচে, শাখতার দোনেৎস্ক এবং গালাতাসারাই।

পট ৪-এর দলগুলো হলো স্লাভিয়া প্রাগ, স্লোভান ব্রাতিসলাভা, স্টুটগার্ট, এইকে অ্যাথেন্স, লাস্ক, কোমো, লাঁস, ভাইকিং এবং সাবাহ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ড্র: নতুন ফরম্যাটে কোন দলের প্রতিপক্ষ কে

আপডেট সময় : ১০:০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬