ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ প্রবাসীর মরদেহ আত্রাইয়ে পৌঁছেছে মক্কা জোটে নতুন দেশ যুক্ত হওয়ার পথ খোলা রয়েছে: পাকিস্তান পাহাড়ের ঢালে হামাগুড়ি দিয়ে প্রাণ বাঁচালেন তাঁরা বাড়িতেই ১০-১২ হাজার বইয়ের সংগ্রহ গড়েছেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান নেপালের অবকাঠামো ধ্বংস কেন বারবার বিপর্যয়ের মুখে পড়ছে? হিমবাহধসের পর এবার ভূমিকম্পে কাঁপল তিব্বত তারেক রহমানের ভারত সফর নিয়ে সাউথ ব্লকের চাপ ও অস্বস্তি বেসামরিক প্রশাসনে সামরিকীকরণ ও মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব নিয়ে বিতর্ক সিলেটে ব্যবসায়ী শাহাবউদ্দিন হত্যায় রেস্টুরেন্ট কর্মচারী জালালের স্বীকারোক্তি

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ফি আরোপের খসড়া বিল ইরানের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর এবার সেবামূলক ফি আরোপ করতে যাচ্ছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশন এ সংক্রান্ত একটি খসড়া আইনের ৩ নম্বর ধারাটি অনুমোদন করেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য নিশ্চিত করেছে। দেশটির কর্তৃপক্ষের দাবি, হরমুজ প্রণালির নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যেই এই কৌশলগত পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

কমিশনের মুখপাত্র হাসান কাশকাভি জানিয়েছেন, নতুন এই আইনের আওতায় হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি পাওয়া দেশগুলোর জাহাজ থেকে বিভিন্ন সেবামূলক কাজের বিনিময়ে ফি নেয়া হবে। এসব সেবার মধ্যে রয়েছে নৌ চলাচল সহায়তা, পরিবেশ সুরক্ষা, নিরাপত্তা, বীমা এবং বিশেষ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ। তিনি আরও জানান, এই ফি ইরানি রিয়াল অথবা তেহরানের নির্ধারিত যেকোনো আন্তর্জাতিক মুদ্রায় পরিশোধ করা যাবে। একই সঙ্গে খসড়া আইনে প্রণালিসংলগ্ন উপকূলীয় দেশগুলোর অধিকারের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখা হয়েছে।

হাসান কাশকাভি উল্লেখ করেন, ১৯৮২ সালের সমুদ্র আইন কনভেনশন স্বাক্ষরের পর ওমান যেভাবে তাদের জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার স্বার্থে শর্ত যুক্ত করেছিল, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির ক্ষেত্রেও ইরান নিজস্ব বিশেষ আইন ও নিয়ম প্রয়োগ করবে। আন্তর্জাতিক জলসীমায় মার্কিন নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট উত্তেজনার মধ্যেই তেহরানের পক্ষ থেকে এমন রাজস্ব ও নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেয়া হলো।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ফি আরোপের খসড়া বিল ইরানের

আপডেট সময় : ১১:৪১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬