ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরিরামপুরে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার বকেয়া কর দ্রুত আদায়ের নির্দেশ হাইকোর্টের দুই নায়িকার মধ্যে গভীর বন্ধুত্ব সম্ভব নয় বলে মত রানী মুখার্জির আইনের শাসন ও স্থিতিশীলতায় বিএনপি বিশ্বাসী: রুহুল কবির রিজভী যুক্তরাজ্যে ভুয়া আশ্রয় আবেদনের অভিযোগে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় তাজমিন হত্যা: রাজুকে জিজ্ঞাসাবাদ শেষে কক্সবাজারেই রেখে ফিরল কুমিল্লা ডিবি নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী দুই কোটির বেশি মূল্যের বিএমডব্লিউ গাড়ি কিনলেন রণবীর সিং ৬০ বছরের রেকর্ডে লিটন, কাল বড় বিশ্বরেকর্ডের হাতছানি

ইরানে মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কায় বিশ্ববাজারে কমল তেলের দাম

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:০৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপের আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। সোমবার সকালে এশিয়ার বাজারে লেনদেন শুরুর পরপরই তেলের দাম নিম্নমুখী হতে দেখা যায়। ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকে এখন গভীর নজর রাখছেন বাজারের বিনিয়োগকারীরা।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের ফিউচার দর ১ শতাংশের বেশি হ্রাস পেয়ে প্রতি ব্যারেল ৯৩ দশমিক ৪৫ ডলারে নেমে এসেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের তেলের ফিউচার দরও ১ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ১৪ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে মার্কিন ট্রেজারি মন্ত্রী স্কট ব্যাসেন্ট মন্তব্য করেছিলেন যে, ইরানের জন্য একটি ‘অর্থনৈতিক ডি-ডে’ বা চূড়ান্ত সময় ঘনিয়ে আসছে। ইরানের বিরুদ্ধে নতুন এই নিষেধাজ্ঞা ঘোষণার লক্ষ্যে সোমবার বিকালেই তার একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

যদিও এই নিষেধাজ্ঞার আওতা ও ধরন কেমন হতে যাচ্ছে তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়, তবুও বাজার সংশ্লিষ্টরা এর প্রভাব নিয়ে বেশ উদ্বিগ্ন। বিশেষ করে ইরানের তেল রপ্তানি এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহে এই নতুন নিষেধাজ্ঞা কী ধরনের প্রভাব ফেলবে, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে চুলচেরা বিশ্লেষণ চলছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ইরানে মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কায় বিশ্ববাজারে কমল তেলের দাম

আপডেট সময় : ০৮:০৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬