ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেসিস নির্বাচন: ২৬ সেপ্টেম্বর ভোট, চূড়ান্ত তালিকা ৫ সেপ্টেম্বর ব্রুকলিনে বাংলাদেশি ইউসুফ হত্যা: ঘাতকের ছবি প্রকাশ করল নিউইয়র্ক পুলিশ চারজনের খুনের রহস্য উন্মোচনে ব্যর্থতা সরকারের চরম ব্যর্থতা: গোলাম পরওয়ার নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেলেন ইমদাদুল হুদা সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট: সংস্কার নিয়ে ক্ষোভ ষড়ঋতুর সৌন্দর্য ও দেশপ্রেমের মেলবন্ধন: এক অনন্য বাংলাদেশ জয় বাংলা স্লোগান: শোকজ পেলেন সিরাজগঞ্জের বিএনপি নেতা মিন্টু শেখ নেপালের ভয়াবহ বন্যায় নিহত ৩৮৯, নিখোঁজ ৯ শতাধিক মানুষ ফেনীতে খুঁটিতে বেঁধে গৃহবধূ ও যুবদল নেতাকে নির্যাতন, আটক ৩ লর্ডস টেস্টে স্মিথ-কক্সের ব্যাটে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড

বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন এনবিআর-এর সাবেক চেয়ারম্যান আবদুর রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনস্থ প্রধান কার্যালয়ে বাংলাদেশ-সংশ্লিষ্ট কনস্টিটিউয়েন্সির ‘বিকল্প নির্বাহী পরিচালক’ পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষর করেছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, মো. আবদুর রহমান খানের (পরিচিতি নম্বর-৭৬৮) অবসর-উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত করে তাকে বিশ্বব্যাংকের এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করবেন। চুক্তির শর্ত অনুযায়ী, দায়িত্ব পালনকালে তিনি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক রাখতে পারবেন না। তার নিয়োগের অন্যান্য শর্তাদি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে এবং জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।

বিশ্বব্যাংকের পরিচালনা কাঠামোয় বিভিন্ন দেশের সমন্বয়ে গঠিত কনস্টিটিউয়েন্সির প্রতিনিধিত্ব করেন নির্বাহী পরিচালকরা। এই প্রতিনিধিরা বিশ্বব্যাংকের নীতিনির্ধারণী পর্যায়ে সংশ্লিষ্ট দেশের অর্থনৈতিক স্বার্থ, উন্নয়ন অগ্রাধিকার ও নীতিগত অবস্থান তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আবদুর রহমান খানের এই নিয়োগ বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নতুন এই দায়িত্বের অংশ হিসেবে তিনি বিশ্বব্যাংকের ঋণ কার্যক্রম, উন্নয়ন প্রকল্প ও বিভিন্ন অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নীতিনির্ধারণী পর্যায়ে উপস্থাপন করবেন।

উল্লেখ্য, মো. আবদুর রহমান খান ২০২৪ সালের ১৪ আগস্ট এনবিআর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। চলতি বছরের ২৯ জুন এনবিআর চেয়ারম্যান হিসেবে তার চাকরির মেয়াদ শেষ হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন এনবিআর-এর সাবেক চেয়ারম্যান আবদুর রহমান

আপডেট সময় : ১১:৪৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬