ঢাকা ০১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেপ্টেম্বরে নয়, জানুয়ারিতে হতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নরওয়ের রাজা হারাল্ড নেপালের ভয়াবহ বন্যা: বাংলাদেশের কাপ্তাই বাঁধের জন্য কি সতর্কবার্তা? গোয়াইনঘাটে ২৬ কোটির মহাসড়ক নির্মাণে বাধা ৯০ গাছ মধুমতি নদীর ভাঙনে দিশেহারা বোয়ালমারীর লংকারচর নীচুপাড়ার বাসিন্দারা শৈলকুপা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে পুরস্কারের টাকা আত্মসাতের অভিযোগ নেপালে হিমবাহ ধসে মৃতের সংখ্যা ৪৭২, নতুন বন্যার ঝুঁকিতে এলাকা কারওয়ান বাজারে শুরু হলো প্রথম আলো বন্ধুসভার ‘লেখক বন্ধু উৎসব’ সিলেটে হাম ও উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু নেপাল সীমান্তে হিমালয় কন্যার বুকে প্রলয়ংকরী জলবোমার আঘাত

জামালপুরে ৯৫০ কেজি ঘোড়ার মাংসসহ ৫ জন গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুর সদর উপজেলার নরুন্দি চকবাজার এলাকায় একটি পিকআপ ভ্যানে অভিযান চালিয়ে ১৩ বস্তা ঘোড়ার মাংস জব্দ করা হয়েছে। এই ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা মাংসের পরিমাণ প্রায় ৯৫০ কেজি, যা ঢাকার বিভিন্ন হোটেলে মানুষের খাবারের জন্য সরবরাহের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৬টার দিকে তুলশীরচর ইউনিয়ন থেকে মাংসবোঝাই পিকআপটি মিরাপুর ঘাটে পৌঁছায়। সেখানে গাড়ি থেকে বস্তা নামানোর সময় তীব্র পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে এলাকাবাসী পিকআপটি আটকে রেখে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিকআপসহ ১৩ বস্তা মাংস জব্দ করে এবং ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।

রবিবার দুপুরে জামালপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমন হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আটকদের সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন জুয়েল, শহীদ মিয়া, আফজাল মিয়া, হুমায়ুন ও রাসেল মিয়া। এদের মধ্যে মূল হোতা তিনজনকে ছয় মাসের এবং পিকআপের চালক ও হেলপারকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তাদের মোট ১ লাখ ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাজমুল হক জানান, অসাধু একটি চক্র দীর্ঘদিন ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও তাদের ধরতে অভিযান চালানো হয়েছে, তবে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। এবার গোপন সংবাদের ভিত্তিতে মাংসের বড় চালানসহ তাদের হাতেনাতে আটক করা সম্ভব হয়েছে। মাংসের উৎস এবং চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশের তদন্ত চলছে। জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানিয়েছেন, উদ্ধার হওয়া মাংসগুলো আসলেই ঘোড়ার কি না তা যাচাই-বাছাই করা হচ্ছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

জামালপুরে ৯৫০ কেজি ঘোড়ার মাংসসহ ৫ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৩৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬