ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৯ সেপ্টেম্বর থেকে ৫ হাজার মিয়ানমার নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া ঢাকার মঞ্চ মাতাতে আসছেন সেই ভাইরাল গানের ওটিলিয়া কলকাতা বইমেলার সুবর্ণজয়ন্তী: যুক্ত হচ্ছে ইজেডসিসি ও বুক ট্রাস্ট প্রখ্যাত অর্থনীতিবিদ ও সাবেক সচিব ড. হারুনুর রশিদ আর নেই পদ্মা ব্যারাজ প্রকল্পে পিডি নিয়োগ দিল পানি সম্পদ মন্ত্রণালয় প্রাচীন চীনের হুয়াই গাছের নিচে বইয়ের বাজারের ইতিহাস চেলসিতে যেতে পারেন মার্টিনেজ, আলোচনা চালাচ্ছে দুই ক্লাব অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন নেপাল ও তিব্বত সীমান্তে নতুন বন্যার আশঙ্কায় বিশেষজ্ঞরা বড় পর্দায় ফিরছেন ‘স্কুইড গেম’ নির্মাতা, নতুন সিনেমার নাম ‘কে.ও. ক্লাব’

শ্রীপুরে স্ত্রীর ওপর অভিমান করে পিকআপচালকের আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের শিমুলতলী গ্রামে নাজমুল হোসেন (৩০) নামের এক পিকআপচালক আত্মহত্যা করেছেন। শুক্রবার রাত ১২টা থেকে ২টার মধ্যে নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত নাজমুল ওই গ্রামের রতন মিয়ার ছেলে এবং পেশায় মুরগিবাহী পিকআপের চালক ছিলেন।

স্থানীয়দের ভাষ্যমতে, নাজমুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং পারিবারিক কলহের কারণে স্ত্রী ও স্বজনদের সঙ্গে প্রায়ই বিরোধে জড়াতেন। স্থানীয় সংরক্ষিত নারী সদস্য রফিকা জানান, দুই দিন আগে নাজমুলের স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে যান। শুক্রবার নাজমুল তাকে আনতে শ্বশুরবাড়ি গেলে স্ত্রী আরও দুই দিন সেখানে থাকার ইচ্ছা প্রকাশ করেন। পরে নাজমুল তার মাকে পাঠিয়েও স্ত্রীকে ফিরিয়ে আনতে ব্যর্থ হন। স্ত্রীর ওপর অভিমান করেই তিনি রাতে নিজ ঘরে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন বলে স্থানীয়রা ধারণা করছেন।

নারী সদস্য রফিকা আরও জানান, নাজমুল আগেও স্ত্রীর সঙ্গে রাগ করে দুইবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন, তবে স্ত্রী প্রতিবারই তাকে উদ্ধার করেন। শুক্রবার রাতের ঘটনার পর রাত ২টার দিকে তাকে বিষয়টি জানানো হয়। এছাড়া স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, নেশার টাকা না পাওয়া ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বজনদের সঙ্গে নাজমুলের নিয়মিত ঝগড়া চলত।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কাওরাইদ ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য রফিকা জানান, দুই দিন আগে নাজমুলের স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে যান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

শ্রীপুরে স্ত্রীর ওপর অভিমান করে পিকআপচালকের আত্মহত্যা

আপডেট সময় : ০৩:৩৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬