ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি স্কুল পর্যায়ে ফুটবলের প্রসারে ক্রীড়া মন্ত্রণালয়-ফিফার যৌথ উদ্যোগ সালমান শাহ হত্যা মামলা: প্রতিবেদন জমার নতুন তারিখ ৫ নভেম্বর

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির পদ স্থগিত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৪৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা সদর উপজেলার নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি জনাব শাহ মো. কামরুজ্জামানের পদ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত এক চিঠিতে এই প্রশাসনিক সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, সংশ্লিষ্ট আবেদন এবং পূর্বের একটি পত্রের পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে পদ স্থগিতের সুনির্দিষ্ট কোনো কারণ চিঠিতে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি।

এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য চিঠির অনুলিপি সাতক্ষীরা জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এছাড়া যশোর শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটেও বিদ্যালয়টির প্রশাসনিক বিষয়সংক্রান্ত একটি পৃথক নোটিশ প্রকাশ করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির পদ স্থগিত

আপডেট সময় : ০৩:৪৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬