ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে বিয়ের ইচ্ছা বাবার মৃত্যুতে সাদামাটা জন্মদিন কাটাচ্ছেন শ্রাবণ্য তৌহিদা নতুন ভিডিওতে সীতার রণরূপে সাই পল্লবী, রামায়ণে রণবীর-যশ যমুনায় কোটি টাকার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস করলো মৎস্য বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনা ও গরুর মাংস ঘিরে রাজনীতির বিশ্লেষণ রায়পুরে মন্দিরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু মাথায় গুরুতর চোট পেয়ে হাসপাতালে চেলসি গোলরক্ষক মার্তিনেজ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: শামা ওবায়েদ মতলব উত্তরে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নারী ও শিশুসহ নিহত ১৮

সিরাজগঞ্জে ২০ আগস্ট থেকে নৌযান শুমারি, যমুনা ঘাটে র‍্যালি ও প্রচারণা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের বিভিন্ন নৌরুটে আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত নৌযান শুমারি-২০২৬ পরিচালিত হতে যাচ্ছে। এ উপলক্ষে পৌর এলাকার যমুনা নৌঘাট এলাকায় বুধবার সকালে একটি সচেতনতামূলক র‍্যালি ও প্রচারণার আয়োজন করা হয়। ‘নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পরিসংখ্যান অফিস এই কর্মসূচির আয়োজন করে।

র‍্যালি শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। তিনি জানান, নৌপরিবহন খাতের উন্নয়ন ও পরিকল্পিত অগ্রগতির জন্য প্রয়োজনীয় পরিসংখ্যান নিশ্চিত করাই এই শুমারির মূল লক্ষ্য। সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে দেশের নৌযানগুলোর একটি সমন্বিত ডাটাবেজ তৈরি করা হবে বলে তিনি উল্লেখ করেন।

জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন খান এবং জেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মাহমুদা খাতুন। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও তথ্য সংগ্রহকারীরা এই প্রচারণামূলক র‍্যালিতে অংশ নেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

সিরাজগঞ্জে ২০ আগস্ট থেকে নৌযান শুমারি, যমুনা ঘাটে র‍্যালি ও প্রচারণা

আপডেট সময় : ১১:০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬