ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু আজ ছোট পর্দায় বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নির্ভুল হামলা: বিপর্যস্ত জ্বালানি ও বিশ্ব অর্থনীতি বাংলামটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ উপনিবেশোত্তর পাকিস্তান আমলে বাঙালি ও বাংলা ভাষার প্রতি বৈষম্য গ্লোবাল হাঙ্গার ইনডেক্স: ক্ষুধা কমানোর গতি কমে বাংলাদেশ ৮৪তম বন্দর লিজের আগে জনগণের মতামত নেওয়ার দাবি সাইফুল হকের পরিবেশ রক্ষায় কর্মকর্তাদের বাড়তি দায়িত্ব নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরসূচিতে প্রস্তুতি ম্যাচের সময় কমল প্রশ্নপত্র ফাঁস রুখতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে কাঁকড়া শিকার, ৮ জেলে আটক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৪৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পূর্ব সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলে চলমান নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে কাঁকড়া শিকারের দায়ে ৮ জেলেকে আটক করেছে বনবিভাগ। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে শরণখোলা রেঞ্জের কোকিলমনির তিন কোনা আইল্যান্ড থেকে তাদের আটক করা হয়।

আটককৃত জেলেরা হলেন মহিদুল শেখ (৩৬), আবু সুফিয়ান শেখ (২৯), হোসাইন হাওলাদার (২৫), শুকুর আলী (৩৫), রুবেল শেখ (২৮), জোলার শেখ (২৬), হোসাইন শেখ (২২) এবং ইমরান শেখ (৩৫)। তাদের সবার বাড়ি মোংলা উপজেলার বকুলতলা গ্রামে।

অভিযান পরিচালনাকারী কোকিলমনি টহল ফাঁড়ির বনরক্ষীরা ঘটনাস্থল থেকে ৩০০টি কাঁকড়া ধরার চারু, ৬০ কেজি কাঁকড়া এবং একটি নৌকা জব্দ করেছেন। পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে সন্ধ্যায় বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় পর্যায়ে অভিযোগ রয়েছে যে, মোংলা ও রামপালের একটি প্রভাবশালী চক্রের সহায়তায় এক শ্রেণির জেলেরা রাতের আঁধারে নিষিদ্ধ সময়ে সুন্দরবনের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জের অভয়ারণ্যে প্রবেশ করে অবৈধভাবে মাছ ও কাঁকড়া শিকার করে আসছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে কাঁকড়া শিকার, ৮ জেলে আটক

আপডেট সময় : ০৬:৪৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬