ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আদালতে হাতকড়া ও সিঁড়ি ব্যবহার নিয়ে পলকের ক্ষোভ বিশ্বনাথে দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি ইলিশ সম্পদ রক্ষায় জেলেদের ধৈর্য ধরার আহ্বান প্রতিমন্ত্রীর ঢাকার রাস্তায় নারী চালকের মোটরসাইকেলে নারী যাত্রী, স্বস্তি দিচ্ছে ‘মায়া রাইড’ ইরানে হামলার প্রস্তুতি নিতে মার্কিন বাহিনীকে পেন্টাগনের নির্দেশ সিরাজগঞ্জে বিস্ফোরক মামলায় পদচ্যুত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার দুর্গাপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা, ২৩ মণ্ডপে সিসিটিভি বাধ্যতামূলক গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক ২০৫০ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হবে ঢাকা, প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ মা ইলিশ রক্ষা অভিযান: প্রথম রাতেই পটুয়াখালীতে তিনজনের কারাদণ্ড

রাজবাড়ীতে ছয় মাসে ১৮৪টি অগ্নিকাণ্ড, ক্ষতি দুই কোটি ৩৬ লাখ টাকা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৪১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজবাড়ীতে গত ছয় মাসে মোট ১৮৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব অগ্নিকাণ্ডে দুই কোটি ৩৬ লাখ ৪১ হাজার ২৮ টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে। তবে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের দ্রুত পদক্ষেপে সাত কোটি ৬৮ লাখ ১৬ হাজার ৫২৮ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

ফায়ার সার্ভিসের তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাসে ২২টি অগ্নিকাণ্ডে ৭৫ লাখ ৫ হাজার টাকার ক্ষতি হলেও এক কোটি ৫৯ লাখ ৭০ হাজার টাকার সম্পদ উদ্ধার করা হয়। ফেব্রুয়ারি মাসে ৪৭টি অগ্নিকাণ্ডে ৩৭ লাখ ৫৩ হাজার টাকার ক্ষতি এবং এক কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকার সম্পদ উদ্ধার হয়। মার্চ মাসে ৪৬টি অগ্নিকাণ্ডে এক কোটি এক লাখ ৭১ হাজার ৫০০ টাকার ক্ষতি হয়েছে, যেখানে তিন কোটি ৭৩ লাখ ২৫ হাজার টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়।

এপ্রিল মাসে ৩২টি অগ্নিকাণ্ডে ১৬ লাখ ৯৯ হাজার টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয় এবং ৬৯ লাখ ৬০ হাজার টাকার সম্পদ উদ্ধার করা হয়। মে মাসে ২২টি অগ্নিকাণ্ডে ৬২ হাজার ৫২৮ টাকার ক্ষতির বিপরীতে ১৮ লাখ এক হাজার ৫২৮ টাকার সম্পদ উদ্ধার করা হয়। জুন মাসে ১৫টি অগ্নিকাণ্ডে চার লাখ ৫০ হাজার টাকার ক্ষতি এবং ১৬ লাখ টাকার মালামাল উদ্ধার হয়েছে।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, গত ছয় মাসে ১৮৪টি অগ্নিকাণ্ডে মোট দুই কোটি ৩৬ লাখ ৪১ হাজার ২৮ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিট কেবল অগ্নিনির্বাপণই নয়, বরং সড়ক ও নৌ-দুর্ঘটনায় উদ্ধার অভিযানসহ বিভিন্ন জরুরি কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করে আসছে।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের তথ্যমতে, ২০২৬ সালের জানুয়ারী মাসে ২২টি অগ্নিকাণ্ডে ক্ষতি ৭৫ লাখ ৫ হাজার টাকা, উদ্ধার ১ কোটি ৫৯ লাখ ৭০ হাজার টাকার সম্পদ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

রাজবাড়ীতে ছয় মাসে ১৮৪টি অগ্নিকাণ্ড, ক্ষতি দুই কোটি ৩৬ লাখ টাকা

আপডেট সময় : ০৫:৪১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬