ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ ৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’ তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান রিজভীর আয়াসসহ চারজনের বিরুদ্ধে যেসব ধারায় মামলা, রিমান্ডের আদেশ চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, তদন্ত কমিটি গঠন নতুন রেকর্ডের হাতছানি হানসি ফ্লিকের বার্সেলোনার সামনে

ট্রেনে কাটা পড়ে মৃত্যু: বিসিএস সুপারিশপ্রাপ্ত মীর তানভীরের পরিচয় শনাক্ত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৩২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর ডোমারে ট্রেনে কাটা পড়ে নিহত এক যুবকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহত যুবকের নাম মীর তানভীর আহমেদ (২৯)। তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের ডিগ্রির চর গ্রামের বাসিন্দা মো. বজলুর রশিদের ছেলে তিনি। তার বাবা একটি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ডোমার উপজেলা শহরের অদূরে শিমুলতলী এলাকায় চিলাহাটি থেকে ঢাকাগামী 'নীলসাগর এক্সপ্রেস' ট্রেনে কাটা পড়ে তানভীর মারা যান। ঘটনার খবর পেয়ে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় পিবিআই ও সিআইডির সহায়তায় আঙুলের ছাপ পরীক্ষা করে তার পরিচয় উদ্‌ঘাটন করা হয়। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সৈয়দপুর রেলওয়ে থানায় গিয়ে তার বড় ভাই মীর সফিকুল ইসলাম মরদেহ শনাক্ত করেন।

নিহতের বড় ভাই মীর সফিকুল ইসলাম জানান, তানভীর ৪৫তম বিসিএসে কৃষি ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন এবং গেজেট প্রকাশের অপেক্ষায় ছিলেন। দেশের সেবা করার বড় স্বপ্ন ছিল তার। সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের পুলিশ সুপার শফিকুর রহমান জানান, স্বজনরা থানায় এসে মরদেহ শনাক্ত করেছেন। দুর্ঘটনাটি কীভাবে ঘটল তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত চলছে। ময়নাতদন্তের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্রেনে কাটা পড়ে মৃত্যু: বিসিএস সুপারিশপ্রাপ্ত মীর তানভীরের পরিচয় শনাক্ত

আপডেট সময় : ১০:৩২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬