ঢাকা ০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মার্কিন সামরিক অভিযানে সহায়তাকারী শিপিং কোম্পানিগুলোর বিরুদ্ধে তেহরানের কড়া বার্তা সাশ্রয়ী ও উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়াকে বেছে নেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ১ কোটি কর্মসংস্থান অর্জনে বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতা বাড়ানোর তাগিদ ইউজিসির ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে ডকুমেন্টারিকে ‘ইতিহাস বিকৃতি’ বলল পাকিস্তান ডিজিটাল ইকোসিস্টেম গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান আইসিটি মন্ত্রীর চাকরি নেই, চাইলে বিয়ে ভেঙে দিতে পার—স্ত্রীকে বললেন নববিবাহিত যুবক তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপির নতুন ৪ স্থায়ী কমিটি সদস্য নোবিপ্রবিতে হলের সিট নিয়ে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ, আহত ৫ রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের তথ্যে অসংগতি, সংশোধনের তাগিদ ঢাকার সরকারি হাসপাতালের তদারকিতে নিয়োগ পেলেন ৬৯ কর্মকর্তা

জালালাবাদ ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির পর্ষদে নতুন পরিচালক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল) এবং পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) পরিচালনা পর্ষদে আংশিক পরিবর্তন এনে নতুন পরিচালক মনোনীত করেছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনা অনুযায়ী এই পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

গত ১৭ আগস্ট ২০২৬ তারিখে কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব মোঃ রুহুল আমিন স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এই সিদ্ধান্তের বিষয়টি পেট্রোবাংলার চেয়ারম্যানের কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবহিত করা হয়।

নতুন নিয়োগের আওতায়, সিলেটের বাসিন্দা মোঃ বদরুজ্জামান সেলিমকে জেজিটিডিএসএল-এর নতুন পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে। অন্যদিকে, পিজিসিএল-এর পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মিজ সারবিনা আফরিন মুস্তফা। পেট্রোবাংলার আওতাধীন এই প্রতিষ্ঠানগুলোতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন মনোনীত পরিচালকরা তাঁদের দায়িত্ব পালন করবেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

জালালাবাদ ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির পর্ষদে নতুন পরিচালক

আপডেট সময় : ০৭:২৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬