ঢাকা ০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থার উন্নতি, দৃষ্টিশক্তি প্রায় স্বাভাবিক ২০ এমপির অযোগ্যতা ইস্যুতে স্পিকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিষেক অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে প্রয়োজনীয় খাতে খরচে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী নারীদের যাতায়াতে বিআরটিসির নতুন পিংক বাস সার্ভিস চালু নেপালের সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান ধীরজ শেঠ বাদ পড়া ১৬ লাখ শিশুকে হামের টিকার আওতায় আনছে সরকার মহাকাশ থেকে পৃথিবীর বিস্ময়কর ছবি তুললেন নভোচারী জেসিকা মেয়ার ভারতে ১৪ রাজ্যে একযোগে অভিযান, গ্রেপ্তার ২৫৩ সন্দেহভাজন রাজস্ব সম্মেলনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান যৌন নিপীড়ন মামলায় ট্রাম্পের আপিল দ্বিতীয়বার খারিজ করল সুপ্রিম কোর্ট

সংসদে প্রতিবাদের পর এবার রাজপথে নামছে কংগ্রেস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের সংসদে মোদি সরকারের বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ ও বিক্ষোভের পর এবার আন্দোলনকে রাজপথে নামানোর প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস। সংসদের ভিতরের প্রতিবাদ সাধারণ মানুষের মধ্যে কতটা সাড়া জাগাতে পেরেছে, এবার সেই হিসাব কষতে চাইছে দলের শীর্ষ নেতৃত্ব। এই লক্ষ্যেই আগামী ১৯ আগস্ট কংগ্রেসের কার্যনির্বাহী কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে।

সংসদ অধিবেশন চলাকালে বিভিন্ন ইস্যুতে সরকারকে চাপে রাখার চেষ্টা করেছে কংগ্রেস। বিরোধী দলগুলোর সঙ্গে সমন্বয় করে একাধিক প্রতিবাদ কর্মসূচিও পালন করা হয়েছে। তবে সংসদের বাইরে সেই আন্দোলনের প্রতিফলন কতটা দেখা গেছে, তা নিয়ে দলের ভেতরেই আলোচনা শুরু হয়েছে। কংগ্রেস নেতৃত্ব মনে করছে, কেবল সংসদে সরব থাকাই যথেষ্ট নয়; সরকারের বিরুদ্ধে রাজনৈতিক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হলে রাজপথে ধারাবাহিক আন্দোলন প্রয়োজন।

এই পরিকল্পনার অংশ হিসেবে ছাত্র ও তরুণ সমাজকে আন্দোলনের সঙ্গে যুক্ত করার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। আগামী ২২ আগস্ট রাহুল গান্ধী মহারাষ্ট্রের পুনেতে কংগ্রেসের ছাত্র সংগঠনের কর্মসূচিতে যোগ দেবেন। এর আগে উত্তরাখণ্ড, বিহার এবং প্রয়াগরাজেও একই ধরনের কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি। দলীয় সূত্র জানায়, বিজেপি শাসিত রাজ্যগুলোতে আগামী দিনেও এই কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

কংগ্রেসের হিসাব অনুযায়ী, শিক্ষা, চাকরি, পরীক্ষাব্যবস্থা এবং সরকারি নিয়োগের মতো বিষয় নিয়ে ছাত্র ও তরুণদের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছে, তাকে রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত করা গেলে রাজপথে তার বড় প্রভাব পড়বে।

পাশাপাশি উত্তর ভারতের হিন্দি বলয়ে আরেকটি রাজনৈতিক ইস্যুকে সামনে আনতে চাইছে কংগ্রেস। অযোধ্যার রামমন্দিরে ভক্তদের দেওয়া প্রণামীর অর্থ চুরির অভিযোগকে কেন্দ্র করে আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে দলটির। উত্তরপ্রদেশে আগামী বছর বিধানসভা নির্বাচন থাকায় অযোধ্যাকে ঘিরে যেকোনো রাজনৈতিক ইস্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি।

রামমন্দিরের প্রণামীর অর্থ নিয়ে ওঠা অভিযোগকে হাতছাড়া করতে নারাজ সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও। উত্তরপ্রদেশে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস ও সমাজবাদী পার্টির রাজনৈতিক সমঝোতা বজায় থাকার সম্ভাবনাই এখন প্রবল। ফলে অযোধ্যার এই অভিযোগকে সামনে রেখে দুই দলই নিজেদের রাজনৈতিক কর্মসূচি আরও জোরদার করতে চাইছে। কংগ্রেসের এই পরিকল্পনা শুধু উত্তরপ্রদেশেই সীমাবদ্ধ থাকবে না; হরিয়ানা ও উত্তরাখণ্ডসহ হিন্দি বলয়ের বিভিন্ন রাজ্যেও এই কর্মসূচি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

দলের মূল লক্ষ্য হলো স্থানীয় অভিযোগ ও জনস্বার্থের বিষয়গুলোর সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বৃহত্তর রাজনৈতিক আন্দোলনকে যুক্ত করা। তবে সামনে উৎসবের মরশুম থাকায় কখন ও কীভাবে কর্মসূচিগুলো করা হবে, তা নিয়ে কংগ্রেসের অন্দরে আলোচনা চলছে। ১৯ আগস্টের কার্যনির্বাহী কমিটির বৈঠকে আন্দোলনের চূড়ান্ত রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।

রাজনৈতিক মহলের মতে, কংগ্রেসের সামনে এখন মূল চ্যালেঞ্জ হলো সংসদের ভিতরের প্রতিবাদকে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত করা। শুধু সরকারের সমালোচনা নয়, সেই সমালোচনাকে জনআন্দোলনে পরিণত করতে পারলেই মিলবে রাজনৈতিক সুফল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

সংসদে প্রতিবাদের পর এবার রাজপথে নামছে কংগ্রেস

আপডেট সময় : ১১:১৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬