ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের উচ্চপর্যায়ে বড় রদবদল, ১০ কর্মকর্তার দায়িত্ব পুনর্বণ্টন কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইটের প্রস্তুতি, যুক্ত হলো নতুন সুবিধা সৌদি আরবে আরামকোর স্থাপনায় হামলায় বাংলাদেশি যুবক নিহত ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে সিজেপি’র গণ-সমাবেশের ডাক, গ্রেপ্তারের আশঙ্কা অবশেষে নিয়োগপত্র পেলেন ভিটেবাড়িহীন মিশন আচার্য সরকারি চাকরিজীবীদের অক্টোবরের বেতনের সঙ্গেই মিলবে ৩ মাসের বকেয়া নৌপথে যুক্তরাজ্যে আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত: গর্ভবতী মায়েদের পাশে ডা. তাইফ ব্যবসা-বাণিজ্যে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রেসিডেন্টের সাংবাদিকদের দাবিতে রাবি হল প্রাধ্যক্ষকে অব্যাহতি, ৩ দিনে তদন্তের নির্দেশ

বিদ্যুতের কষ্টের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:১৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে জনগণের ভোগান্তিতে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, "বাংলাদেশের মানুষেরা বিদ্যুতের কষ্ট পাচ্ছেন। আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।" শনিবার (১৫ আগস্ট) রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ দুঃখ প্রকাশ করেন। প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া-মোনাজাত এবং অসহায় ও দরিদ্রদের মাঝে অনুদান বিতরণের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে গ্যাস ও বিদ্যুৎ সংকটের পটভূমি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ২০ কোটি জনসংখ্যার একটি দেশে মাত্র ছয় মাসের মধ্যে সব উন্নয়ন সম্পন্ন করা অবাস্তব ও অসম্ভব বিষয়। তিনি অভিযোগ করেন, বিগত ফ্যাসিবাদী সরকার কেবল বিদ্যুৎ খাতেই বিভিন্ন উপায়ে প্রায় ৩ লাখ কোটি টাকার দেনা রেখে গেছে। দেশের বিভিন্ন গ্রাম-গঞ্জ, মফস্বল এবং জেলা-উপজেলা শহরে মানুষ যে বিদ্যুৎ ও গ্যাসের তীব্র সংকটে ভুগছেন, সে বিষয়ে সরকার অবগত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

গ্যাস সংকটের দীর্ঘমেয়াদি কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিগত ১৭ বছর স্বৈরাচারী শাসকেরা বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ গ্যাসের একটি কূপও খনন করেনি বা করতে দেয়নি। উল্টো তারা এই খাতটিকে বিদেশিদের হাতে তুলে দিয়েছিল। এই অবস্থা থেকে উত্তরণে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সের মাধ্যমে দেশের মাটিতে দ্রুত গ্যাস কূপ খননের কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে এই সম্পদের নিয়ন্ত্রণ দেশের মানুষের হাতে থাকে।

প্রধানমন্ত্রী আরও জানান, বর্তমানে দেশের গ্যাসের একটি বড় অংশ বিদেশ থেকে জাহাজে করে আমদানি করতে হয়। অথচ বিগত ১৫ বছরে ফ্যাসিবাদী সরকার এই গ্যাস সংরক্ষণের জন্য মাত্র দুটি স্টোরেজের ব্যবস্থা করেছিল, যা মূলত তাদের নিজেদের লোকজনকে সুবিধা দেওয়ার জন্য করা হয়েছিল। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় আরেকটি জাহাজের যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটিও বাতিল করা হয়। বর্তমানে দুটি জাহাজের একটিতে দুর্ঘটনা ঘটার কারণেই দেশে গ্যাসের এই তীব্র সমস্যা দেখা দিয়েছে।

তবে এই সংকট দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে সরকারপ্রধান বলেন, ইতোমধ্যে কারিগরি ত্রুটি মেরামত করা হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে গ্যাসের সমস্যা অনেকটাই কমে আসবে। জনগণকে এই কষ্ট থেকে দ্রুত স্বস্তি দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি আশ্বস্ত করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

বিদ্যুতের কষ্টের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ১০:১৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬