ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবার কল্যাণে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কটিয়াদীতে ‘মেয়েধরা’ সন্দেহে নারীকে গণপিটুনি, উদ্ধার শিশু ঢাকা-৫ আসনের উন্নয়নে ৭৮৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন রংপুর সিটি করপোরেশনের উন্নয়নে ১৮শ কোটি টাকার প্রকল্পে বিএনপির আনন্দ র‍্যালি সাহিত্যে নোবেল জয়ের দৌড়ে এগিয়ে অ্যান কারসন ও কান শুয়ে জ্বালানি সংকটে বন্ধ দেশের ৩৫ বিদ্যুৎকেন্দ্র, বাড়ছে লোডশেডিং সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক: প্রেস কাউন্সিল ঢাকায় মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৬৫, মামলা ৭৩ কয়রার যোগাযোগ সংকট কাটাতে ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের উদ্যোগ

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, আহত ৩ পুলিশ সদস্য

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৩৭:০৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় মাদক ব্যবসায়ীদের ধরতে গিয়ে পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) দুপুর সোয়া ৩টার দিকে ফতুল্লা থানাধীন তোলারাম কলেজ এলাকার আরবান স্কুলের সামনে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এতে ফতুল্লা মডেল থানার তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন এসআই রফিক, এসআই নন্দন চন্দ্র সরকার ও কনস্টেবল রাশিদুল।

পুলিশ সূত্রে জানা গেছে, আরবান স্কুলের সামনে মাদক ব্যবসায়ীদের অবস্থানের গোপন তথ্যের ভিত্তিতে ফতুল্লা থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশ দল জসিম (২৪) ও মোহন (২৩) নামে দুই মাদক কারবারিসহ ৭-৮ জনকে গ্রেপ্তারের চেষ্টা করলে তারা পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে মাদক কারবারি জসিম গুলিবিদ্ধ হয়। পরে পুলিশ জসিম ও তার সহযোগী মোহনকে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার করে। গুলিবিদ্ধ জসিমকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, পুলিশের অভিযানের সময় মাদক ব্যবসায়ীদের পক্ষ থেকে গুলি ছোড়া হলে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ ঘটনায় একজন গুলিবিদ্ধসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, আহত ৩ পুলিশ সদস্য

আপডেট সময় : ০৭:৩৭:০৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬