ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে পণ্য বিক্রির পরিকল্পনা টিসিবির সিরিয়ার দারা প্রদেশে ইসরাইলি বাহিনীর গুলিবর্ষণে ঘর ছাড়ছেন বাসিন্দারা ভারতের স্বাধীনতা দিবসে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ গ্যাস সংকটে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে হাজারো কারখানা অচল ডারউইন টেস্টে ইতিহাস গড়ে ম্যাচ বাঁচাতে হবে অস্ট্রেলিয়াকে ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা, প্রস্তুত রাখা হয়েছে জলকামান ১৫ আগস্ট: ইতিহাসের প্রেক্ষাপট ও বর্তমান রাষ্ট্রীয় অবস্থান ধানমণ্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক ১ ওয়াশিংটনে রাষ্ট্রদূত নিয়োগে হিমশিম খাচ্ছেন প্রেসিডেন্ট জেলেনস্কি নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভারত-ইতালি সম্পর্ক ‘গভীর ও শক্তিশালী’, জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইতালির সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘গভীর ও শক্তিশালী’ হিসেবে অভিহিত করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার কাঠামোর ওপর ভিত্তি করেই এই সম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর করা মন্তব্যের এক দিন পর সরকার এই আনুষ্ঠানিক অবস্থান ব্যক্ত করল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইতালির সঙ্গে ভারতের গভীর ও শক্তিশালী সম্পর্ক বিদ্যমান এবং ভারত এই সম্পর্ককে আরও সুদৃঢ় করতে প্রতিশ্রুতিবদ্ধ। দুই দেশের বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার বিষয়টি বজায় রাখা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করা হয়।

এর আগে দিল্লিতে আয়োজিত কংগ্রেসের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পররাষ্ট্রনীতি পরিচালনার ধরন নিয়ে তীব্র সমালোচনা করেন রাহুল গান্ধী। বিদেশি নেতাদের সঙ্গে মোদির আলিঙ্গনকে তিনি কূটনীতির প্রতীক হিসেবে উল্লেখ করে ব্যঙ্গ করেন। অনুষ্ঠানে কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিতের সঙ্গে আলাপকালে রাহুল রসিকতা করে আলিঙ্গনের ভঙ্গি করেন, যেখানে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির প্রসঙ্গটি উঠে আসে।

রাহুল গান্ধীর এই বক্তব্যের সমালোচনা করে বিজেপি নেতারা একে ‘অশোভন ও দায়িত্বজ্ঞানহীন’ হিসেবে চিহ্নিত করেছেন। বিজেপি নেতা যোশি দাবি করেন, প্রধানমন্ত্রী একজন নির্বাচিত নেতা এবং তাকে অপমান করা মানে ভারতের জনগণের অপমান। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং দাবি করেছেন, রাহুল গান্ধীর আচরণ শালীনতার সীমা অতিক্রম করেছে এবং এ বিষয়ে সোনিয়া গান্ধীর হস্তক্ষেপ প্রয়োজন। বিজেপি সাংসদ বাঁসুরি স্বরাজ ও নেতা শাহজাদ পুনাওয়ালাও রাহুলের ভাষার সমালোচনা করে বলেছেন, একজন নারী বিদেশি নেতাকে রাজনৈতিক কৌতুকের মধ্যে টেনে আনা রাষ্ট্রনায়কসুলভ আচরণের পরিচয় নয়।

রাহুল গান্ধীর বক্তব্যের মূল লক্ষ্য ছিল প্রধানমন্ত্রী মোদির পররাষ্ট্রনীতিতে ব্যক্তিগত সম্পর্ক ও প্রতীকী অঙ্গভঙ্গিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার সমালোচনা করা। তবে ইতালির প্রধানমন্ত্রী মেলোনির প্রসঙ্গ যুক্ত হওয়ায় বিষয়টি দ্রুত একটি রাজনৈতিক বিতর্কে রূপ নেয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

ভারত-ইতালি সম্পর্ক ‘গভীর ও শক্তিশালী’, জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট সময় : ১০:২১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬