সংবাদ শিরোনাম :
মগবাজারে ডম ইনো প্রপার্টিজ ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৯:২১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের পাশে অবস্থিত ডম ইনো প্রপার্টিজ লিমিটেডের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin





























