ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোপনে আবুধাবি সফরে নেতানিয়াহু, বৈঠক আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক সুন্দর ও দৃঢ় করতে সালামের গুরুত্ব অপরিসীম আশুলিয়ায় উচ্ছেদ অভিযানে আনসার-হকার সংঘর্ষ, আহত ৪ শরীয়তপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ে তালা ভেঙে ল্যাপটপ ও ট্যাব চুরি এইচএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন আজকের পর্দায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচসহ নেশন্স লিগের ফুটবল লড়াই কাশীয়ানীতে ১৯৮ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার ট্রাম্প-শি বৈঠকে সমঝোতা না হলেও যুক্তরাষ্ট্রে আসবে চীনা বৈদ্যুতিক গাড়ি শ্রীনগরে অগ্রণী ব্যাংকের টাকা লোপাট: পলাতক কর্মকর্তা শরীফুজ্জামান ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তিতে নতুন রেকর্ড

বিরোধী দলকে শান্ত থাকার আহ্বান জানালেন মন্ত্রী আহমেদ আযম খান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বিরোধী দলের উদ্দেশ্যে বলেছেন, আপনারা শান্ত হোন এবং হুঁশে আসেন, বেহুশ হবেন না। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার আইসড়া উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। মন্ত্রী স্পষ্ট করে বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার। এই সরকারকে ক্ষমতা থেকে সরাতে হলে পাঁচ বছর পর অনুষ্ঠেয় নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় থাকতে হবে। সেই নির্বাচনে জয়ী হতে পারলে তবেই সরকার পরিবর্তন সম্ভব, অন্যথায় বর্তমান সরকারই আবারও নির্বাচিত হবে।

বিরোধী দলের কর্মকাণ্ডের সমালোচনা করে আহমেদ আযম খান বলেন, জনগণ পাপাচার পছন্দ করে না বলেই বিএনপিকে ৩০০ আসনের মধ্যে সোয়া ২০০ আসনে ভোট দিয়েছে। তিনি বিরোধী দলের নেতাদের মাঠের আন্দোলনে জ্বালাও-পোড়াও এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে বলেন, আমরা আর বাংলাদেশে জ্বালাও-পোড়াও বা জোর-জবরদস্তির শাসন দেখতে চাই না। তিনি আরও বলেন, আমাদের সরকার সেবকের সরকার। পাঁচ বছর পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে জনগণ যদি আমাদের ভোট দেয় তবেই আমরা আসব, অন্যথায় বিরোধী দল ক্ষমতায় আসবে। সচিবালয় বা মন্ত্রণালয় ঘেরাও করে দেশ অস্থিতিশীল না করার জন্য তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানান।

পার্লামেন্টের ভেতরে বিরোধী দলের দায়িত্বশীল আচরণের প্রশংসা করে মন্ত্রী মাঠের আন্দোলনেও একই ধরনের ভূমিকা প্রত্যাশা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকুন, আমরা একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেব। অনুষ্ঠানে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সৈয়দ মজিবর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হোসেন, বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাবেক সভাপতি এনামুল করিম অটল, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ অন্যান্যরা।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার আইসড়া উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

বিরোধী দলকে শান্ত থাকার আহ্বান জানালেন মন্ত্রী আহমেদ আযম খান

আপডেট সময় : ০৭:০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬