ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

মেসির বাবার শেষ বিদায়ে ড্রোন ওড়ানোয় আটক এক সংবাদকর্মী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৫৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আর্জেন্টিনার ফুটবল মহাতারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসির প্রয়াণে যখন গোটা শহর শোকাতুর, ঠিক তখনই রোসারিও বিমানবন্দরে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে। সংবাদমাধ্যম 'লা ক্যাপিটাল'-এর প্রতিবেদন অনুযায়ী, হোর্হে মেসির শেষ বিদায়ের মুহূর্তগুলো আকাশ থেকে ধারণ করতে গিয়ে বিমানবন্দরের সংরক্ষিত আকাশসীমায় ড্রোন প্রবেশ করান এক সংবাদকর্মী।

এই অননুমোদিত ড্রোন প্রবেশের ফলে নিরাপত্তাঝুঁকি তৈরি হওয়ায় রানওয়েতে উড্ডয়নের অপেক্ষায় থাকা একটি যাত্রীবাহী বিমানের যাত্রা স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। বিমানবন্দর নিরাপত্তা পুলিশ (পিএসএ) দ্রুত পদক্ষেপ নিয়ে বিমানবন্দরের চারপাশ থেকে ওই পাইলটকে আটক করে এবং তার ব্যবহৃত ড্রোন ও সরঞ্জাম বাজেয়াপ্ত করে।

প্রতিবেদনে আরও জানা গেছে, আটক হওয়া ব্যক্তি 'লা নেশন+' (La Nación+) নিউজ টিমের সদস্য। লিওনেল মেসির পরিবারের পক্ষ থেকে আগে থেকেই ব্যক্তিগত শোকের এই মুহূর্তে গোপনীয়তা বজায় রাখার এবং ড্রোন ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছিল। বিশেষ করে 'এল প্রাডো' (El Prado) প্রাইভেট সিমেট্রি এলাকায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ ছিল।

লা ক্যাপিটালের তথ্যমতে, রোববার সকাল থেকেই 'LN+', 'TN' এবং 'C5N'-এর মতো সংবাদমাধ্যমগুলোর ড্রোন ওই এলাকায় দেখা যাচ্ছিল, যা শোকাতুর পরিবারের একান্ত ব্যক্তিগত মুহূর্তগুলোকে ব্যাহত করছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

মেসির বাবার শেষ বিদায়ে ড্রোন ওড়ানোয় আটক এক সংবাদকর্মী

আপডেট সময় : ০৮:৫৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬