ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে বিকট শব্দে ১৫-২০টি ককটেল বিস্ফোরণ কর্নেল ইউনিভার্সিটিতে মাদক খাইয়ে গণধর্ষণ: নতুন ফৌজদারি তদন্ত যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলাদা আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্র প্যারিসের র‍্যাম্পে ঐশ্বরিয়ার গ্ল্যামারাস উপস্থিতি ও মুগ্ধতা ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন মোড়: আলোচনায় ‘রিসেট’ ও প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশে বড় পরিবর্তনের আভাস মির্জাগঞ্জে সংস্কারের তিন মাসেই ফের চলাচলের অযোগ্য আঞ্চলিক সড়ক দুই দিন পর নওগাঁয় স্বাভাবিক হলো বাস চলাচল যুক্তরাষ্ট্রের হুমকির মুখে অস্ত্র হাতে নিচ্ছেন ইরানি নারীরা অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি

ছেলের জন্মদিনে পরীমণির আবেগঘন বার্তা: ‘আজ আমারও জন্মদিন’

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:২৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যের চার বছর পূর্ণ হয়েছে। ছেলের এই বিশেষ দিনটি উপলক্ষে জন্মদিনের প্রথম প্রহরে একটি ঘরোয়া আয়োজনের ব্যবস্থা করেছিলেন এই অভিনেত্রী। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে সেই আয়োজনের একটি ভিডিও প্রকাশ করে ভক্তদের উদ্দেশে একটি আবেগঘন বার্তা দিয়েছেন পরীমণি।

ছেলের এই জন্মদিনকে নিজের ‘নতুন জীবনের জন্ম’ হিসেবে উল্লেখ করেছেন পরীমণি। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, তিনি যখন ছেলেকে ‘বাজান, হ্যাপি বার্থডে’ বলে শুভেচ্ছা জানান, তখন জবাবে পূণ্য বলে ওঠে, ‘হ্যাপি বার্থডে টু ইউ আম্মু’। ছেলের এমন মিষ্টি ও আবেগপূর্ণ প্রতিক্রিয়ায় আপ্লুত হয়ে পড়েন মা পরীমণি।

সেই আবেগঘন মুহূর্তের কথা তুলে ধরে পরীমণি লেখেন, “তাই তো! আজ আমার এই সুন্দর এক নতুন জীবনের জন্ম তোমার জন্যই হয়েছে। আজ আমারও জন্মদিন। মা পরীর জন্মদিন। দোয়া করবেন সবাই।”

পরীমণির শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ঘরের একটি বড় টেবিলজুড়ে সাজানো রয়েছে হাফ ডজন কেক। চারপাশ রঙিন বেলুন দিয়ে সাজানো। আর টেবিলের পাশেই বিছানায় নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে ছোট্ট পূণ্য। ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “আমার বাজান বড় হয়ে দেখবে এসব পাগলামি করি আমরা।”

উল্লেখ্য, ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য। সন্তানের জন্মের পর থেকেই প্রতিবছরই নানা জমকালো ও সুন্দর আয়োজনের মধ্য দিয়ে ছেলের জন্মদিন উদযাপন করে আসছেন এই ঢালিউড তারকা। এবার বড় কোনো আয়োজন না দেখা গেলেও জন্মদিনের প্রথম প্রহরটি তিনি ঘরোয়াভাবেই উদযাপন করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ছেলের জন্মদিনে পরীমণির আবেগঘন বার্তা: ‘আজ আমারও জন্মদিন’

আপডেট সময় : ০২:২৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬