ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোপনে আবুধাবি সফরে নেতানিয়াহু, বৈঠক আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক সুন্দর ও দৃঢ় করতে সালামের গুরুত্ব অপরিসীম আশুলিয়ায় উচ্ছেদ অভিযানে আনসার-হকার সংঘর্ষ, আহত ৪ শরীয়তপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ে তালা ভেঙে ল্যাপটপ ও ট্যাব চুরি এইচএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন আজকের পর্দায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচসহ নেশন্স লিগের ফুটবল লড়াই কাশীয়ানীতে ১৯৮ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার ট্রাম্প-শি বৈঠকে সমঝোতা না হলেও যুক্তরাষ্ট্রে আসবে চীনা বৈদ্যুতিক গাড়ি শ্রীনগরে অগ্রণী ব্যাংকের টাকা লোপাট: পলাতক কর্মকর্তা শরীফুজ্জামান ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তিতে নতুন রেকর্ড

এসএসসিতে শূন্য পাসের হার নীলফামারীর আমবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৪১:১০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর ডোমার উপজেলার আমবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১০ শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। সোমবার (১০ আগস্ট) সকালে পরীক্ষার ফল প্রকাশের পর বিদ্যালয়টির পাসের হার শূন্য শতাংশ বলে নিশ্চিত হওয়া গেছে।

১৯৯২ সালে এক একরের বেশি জমির ওপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ২০০০ সালে এর নিম্নমাধ্যমিক শাখা এমপিওভুক্ত হয় এবং ২০০৪ সালে মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি দেওয়া হয়। বর্তমানে বিদ্যালয়টিতে ছয়জন শিক্ষক ও ছয়জন কর্মচারী কর্মরত রয়েছেন। তবে মাধ্যমিক পর্যায়ের জন্য প্রয়োজনীয় শিক্ষক না থাকায় নিম্নমাধ্যমিক শাখার শিক্ষকদের দিয়েই পাঠদান চালানো হচ্ছিল।

বিদ্যালয়ের খাতায়-কলমে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ১৫৫ জন শিক্ষার্থী থাকলেও প্রতিদিন গড়ে মাত্র ২০ থেকে ৩০ জন উপস্থিত থাকে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিকরুল হক জানান, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে না আসা, অভিভাবকদের অসচেতনতা, বাল্যবিবাহ এবং শিক্ষক সংকট পড়াশোনার ধারাবাহিকতা ব্যাহত করেছে, যার ফলে এমন ফলাফল হয়েছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, শিক্ষকদের গাফিলতি ও যথাযথ নজরদারির অভাবে দীর্ঘ সময় ধরে বিদ্যালয়টির শিক্ষার পরিবেশ দুর্বল হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে ডোমার উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সাফিউল ইসলাম জানান, আমবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ফলাফলের প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

এসএসসিতে শূন্য পাসের হার নীলফামারীর আমবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে

আপডেট সময় : ১০:৪১:১০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬