ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি স্কুল পর্যায়ে ফুটবলের প্রসারে ক্রীড়া মন্ত্রণালয়-ফিফার যৌথ উদ্যোগ

হালিশহরে মমতার গাড়িবহরে হামলা, পাথর ও জুতা নিক্ষেপ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:২৭:১৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার হালিশহরে তৃণমূল কংগ্রেস প্রধান ও রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। রোববার দুপুরে পুলিশ হেফাজতে মারা যাওয়া এক তৃণমূল কর্মী বীরজু কেওটের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে তিনি এই পরিস্থিতির সম্মুখীন হন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টুডের তথ্যানুযায়ী, পুলিশি হেফাজতে বীরজু কেওটের মৃত্যুকে কেন্দ্র করে হালিশহরে তীব্র উত্তেজনা বিরাজ করছিল। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় ওই এলাকায় পৌঁছালে একদল বিক্ষোভকারী তার গাড়ি লক্ষ্য করে পাথর, কাদা ও জুতা নিক্ষেপ করে। এ সময় তার গাড়ি ঘিরে ‘চোর চোর’ ও ‘ডাকাতের রানি’ স্লোগান দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় নিরাপত্তাকর্মী ও পুলিশ দ্রুত তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

ঘটনার বর্ণনা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পুলিশের সামনেই দুষ্কৃতকারীরা আমার গাড়ি লক্ষ্য করে বড় বড় পাথর ছুড়েছে। তিনি আরও বলেন, হামলা এতটাই তীব্র ছিল যে, গাড়ির জানালা খোলা থাকলে তার বড় ধরনের ক্ষতি হতে পারত। তিনি অভিযোগ করেন, প্রশাসন ও পুলিশ বিজেপিকে সুরক্ষার কাজ করছে এবং কোনো পদক্ষেপ নিচ্ছে না।

এদিকে, ঘটনার নিন্দা জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য। তিনি এ ধরনের হামলার সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা থাকার কথা অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, বিজেপি পাথর ছোড়া বা পাদুকা নিক্ষেপকে সমর্থন করে না এবং এ ধরনের কর্মকাণ্ড রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। তিনি দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে গত বৃহস্পতিবার কাঁচরাপাড়া পৌরসভার তৃণমূলের পদত্যাগী কাউন্সিলর জেনি শর্মা কেওটের স্বামী বিরজু কেওটকে গ্রেপ্তার করে হালিশহর থানা পুলিশ। শুক্রবার তাকে আদালতে হাজির করার পর বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু শনিবার বিরজুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। নিহতের স্ত্রীর অভিযোগ, পুলিশি হেফাজতে তাকে বর্বর নির্যাতন করা হয়েছে। ঘটনাটি নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে সংঘাত সৃষ্টি হয়েছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিলে নিরাপত্তাকর্মী ও পুলিশ দ্রুত তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে যাওয়ার পথে এই হামলা চালানো হয়েছে উল্লেখ করে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পুলিশের সামনেই দুষ্কৃতকারীরা আমার গাড়ি লক্ষ্য করে বড় বড় পাথর ছুড়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

হালিশহরে মমতার গাড়িবহরে হামলা, পাথর ও জুতা নিক্ষেপ

আপডেট সময় : ০৯:২৭:১৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬