ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি স্কুল পর্যায়ে ফুটবলের প্রসারে ক্রীড়া মন্ত্রণালয়-ফিফার যৌথ উদ্যোগ

সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার অভিনেতা ডন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:২৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাকে আটকের পর আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়েছে এবং আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে। আদালতের প্রসিকিউশন সূত্রে জানা গেছে, রোববার (৯ আগস্ট) তাকে আদালতে তোলা হবে।

এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ডন হককে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির একটি টিমের কাছে হস্তান্তর করা হয়। বিমানবন্দর থানা পুলিশের তথ্য অনুযায়ী, ডন হকের বিরুদ্ধে দায়ের করা এই হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, এই আলোচিত হত্যা মামলায় ডন হক ছাড়াও সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। নব্বইয়ের দশকের শুরুতে ঢালিউডে অভিষেক হওয়া সালমান শাহ তার মাত্র চার বছরের চলচ্চিত্র জীবনে ২৭টি ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। দর্শক ও সমালোচকদের কাছে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। তবে তার মৃত্যুর পর থেকেই পরিবার দাবি করে আসছে যে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সালমান শাহর মা নীলা চৌধুরীর অভিযোগ ছিল, তারা যখন হত্যা মামলা করতে চেয়েছিলেন, তখন পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করেছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার অভিনেতা ডন

আপডেট সময় : ০৬:২৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬