ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি হাসিনাকে ‘অমূল্য সম্পদ’ বলা চসিক সচিবের অডিও ফাঁস কিশোরগঞ্জে ইমাম ও পুরোহিতদের সম্মানি ভাতা কার্যক্রম উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া, লিড মাত্র ১৫ রানের

শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত।

মোঃ কবির হোসেন জামালপুর।
  • আপডেট সময় : ০৮:০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩ ৩৭৫ বার পড়া হয়েছে

শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত।

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের একমাত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয় শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটির (শেফমুই) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার(১৯জানুয়ারি) দুপুরে জামালপুর জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে এই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেফমুই’র উপাচর্য ড. আব্দুর রহমান সরকারের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেফমুই ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শহীদুর রহমান খান।

অধ্যাপক মো. শহীদুর রহমান খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই বিশ্ববিদ্যালয় হয়তো একবারেই ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ খানদানি যে কয়টা ইউনিভার্সিটি আছে। এইগুলির পরে অন্ততপক্ষে এই একটি মাত্র প্রাইভেট বিশ্ব বিদ্যালয় আছে এ অঞ্চলে। এখানে তোমরা অধ্যয়ন করার সুযোগ পাচ্ছ। এখান থেকেও ছাত্র-ছাত্রী ভালো রেজাল্ট করে বেরিয়ে যাচ্ছে। তারা যে বসে আছে বাড়িতে, তা কিন্তু নয়। তারাও বিভিন্ন কর্মক্ষেত্রে নিয়োজিত হচ্ছে। তোমরাও অবশ্যই নিয়োজিত হবে। তবে তথ্য প্রযুক্তির দিকে তোমরা অবশ্যই জোর দিবে। এই তথ্য-প্রযুক্তির মাধ্যমে নিজেকে যদি সমৃদ্ধ করতে পারো তাহলে আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ বিষয়ে প্রচুর লেখাপড়া করা এবং জানতে চেষ্টা করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ট্রাস্টি বোর্ডের সদস্য জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, শেফমুই ট্রাস্টি বোর্ডের সদস্য সাবেক পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, ট্রাস্টি বোর্ডের সদস্য সোহরাব হোসেন বাবুল, রেজিস্ট্রার অধ্যাপক ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, ট্রেজারার অধ্যাপক মাসুম আলম খান, কলা অনুষদের ডিন ড. সুধাময় দাস এবং শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তানভীর রহমান বাপ্পারাজ।

এর আগে আলোচনার সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন নবীনবরণ আয়োজক কমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক শাওন আক্তার। অনুষ্ঠান উপস্থাপনা করেন আইন বিভাগের প্রভাষক জি এম ইকরামুল কবীর ও ইংরেজি বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদোস স্মৃতি।

অনুষ্ঠানে সিএসই, ইইই, ব্যবসায় প্রশাসন, আইন, ইংরেজি, অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তিন শতাধিক নবীন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত।

আপডেট সময় : ০৮:০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩