ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

ভিসা আবেদনে ভুল তথ্য: দুই বছরের জন্য নিষিদ্ধ হামজা নাজার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৫২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভিসা আবেদন প্রক্রিয়ায় অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে পাকিস্তানের উদীয়মান অলরাউন্ডার হামজা নাজারের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাকে সব ধরনের স্বীকৃত ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি এক মিলিয়ন পাকিস্তানি রুপি জরিমানাও করা হয়েছে।

গত বৃহস্পতিবার পিসিবির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, বিদেশ সফরের জন্য হামজা নাজারের করা ভিসা আবেদনপত্রটি বোর্ড কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে দেখেছে। এতে দেখা যায়, খেলোয়াড়টি আবেদনে পূর্ণাঙ্গ ও সঠিক তথ্য দেননি। কিছু গুরুত্বপূর্ণ তথ্য গোপন করার পাশাপাশি বিভ্রান্তিকর তথ্য প্রদানের বিষয়টিও তদন্তে উঠে এসেছে।

এই ঘটনা তদন্তের জন্য পিসিবি ২ সদস্যের একটি কমিটি গঠন করেছিল। তদন্ত চলাকালে হামজা নাজারকে তার অবস্থান ব্যাখ্যা করার সুযোগ দেওয়া হয়। তার বক্তব্য, জমা দেওয়া নথিপত্র এবং অন্যান্য তথ্য-প্রমাণাদি পর্যালোচনার পর কমিটি সুপারিশ প্রদান করে, যার ভিত্তিতেই এই শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের এই সিদ্ধান্তের ফলে আগামী দুই বছর হামজা নাজার ঘরোয়া কিংবা আন্তর্জাতিক কোনো স্বীকৃত ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।

পিসিবি জানিয়েছে, ভিসা আবেদনের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয়ে ভুল বা অসম্পূর্ণ তথ্য প্রদানকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। বোর্ডের মতে, একজন পেশাদার ক্রিকেটারের কাছ থেকে যে সততা, দায়িত্বশীলতা ও নৈতিকতা প্রত্যাশিত, হামজা নাজারের আচরণ তার পরিপন্থী। পাকিস্তান ক্রিকেটের সুনাম ও সমর্থকদের আস্থা বজায় রাখাকে অগ্রাধিকার দিয়ে বোর্ড স্পষ্ট করেছে যে, কোনো খেলোয়াড়ের অনিয়ম বা অসদাচরণ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা পিছপা হবে না।

উল্লেখ্য, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের কারণে সম্প্রতি আলোচনায় ছিলেন হামজা নাজার। তার পারফরম্যান্সের সুবাদে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য পাকিস্তানের টেস্ট দলে তার ডাক পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে ভিসা-সংক্রান্ত এই জটিলতার কারণে সেই সুযোগ তার হাতছাড়া হয়ে যায়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ভিসা আবেদনে ভুল তথ্য: দুই বছরের জন্য নিষিদ্ধ হামজা নাজার

আপডেট সময় : ০২:৫২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬