ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লিটন নায়েব হত্যা: আসামিদের ফাঁসির দাবিতে দৌলতখানে মানববন্ধন নারায়ণগঞ্জে মাদরাসার ছাদে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্টে ৫ শিক্ষার্থী দগ্ধ মিরপুরে রাড্ডা হাসপাতাল গুঁড়িয়ে দখল, নাহিদ ইসলামের তীব্র ক্ষোভ জাসদের কার্যালয়ে অভিযান, ২৮৯ জনকে আটক করল পুলিশ রাজধানীর তিতুমীর কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪ ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন আব্দুর রহমান সামুদ্রিক খাতের আধুনিকায়নে সরকারের দৃঢ় অঙ্গীকার: প্রধানমন্ত্রী কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের দুই বন্দির ঢামেক হাসপাতালে মৃত্যু এক সপ্তাহে ৪ কনসার্টে শিরোনামহীন ব্যান্ডের ব্যস্ততা

অবসরপ্রাপ্ত ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর পাওনা পরিশোধের উদ্যোগ সরকারের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৩৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২২ সালের পর থেকে অবসরে যাওয়া এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে তাদের পাওনা পরিশোধের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১৫ আগস্ট দেশের ৬৪ জেলায় একযোগে প্রায় ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর ব্যাংক হিসাবে এই অর্থ পৌঁছে দেওয়া হবে। এই বিশেষ উদ্যোগ বাস্তবায়নের জন্য সরকার দুই হাজার কোটি টাকার থোক বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একটি কেন্দ্রীয় অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে এবং দালাল বা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রুখতে এবার প্রথমবারের মতো 'আইবাস প্লাস প্লাস' (iBAS++) ব্যবস্থার মাধ্যমে সরাসরি উপকারভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠানো হবে। এজন্য সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের জাতীয় পরিচয়পত্রের তথ্য সংগ্রহ করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক জানিয়েছেন, ২০২২ সালের পর থেকে অবসর নেওয়া এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের অবসর সুবিধার অর্থ না পেয়ে চরম আর্থিক সংকটে দিনাতিপাত করছিলেন। চিকিৎসা, পারিবারিক ব্যয় ও দৈনন্দিন চাহিদা মেটাতে তাদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী এই বিশেষ উদ্যোগ নিয়েছেন।

প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রতিটি শিক্ষক-কর্মচারী গড়ে পাঁচ থেকে ছয় লাখ টাকা পর্যন্ত পেতে পারেন, তবে চূড়ান্ত হিসাব তৈরির কাজ এখনো চলমান রয়েছে। বিপুল সংখ্যক আবেদন যাচাই-বাছাইয়ের কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই অর্থ বিতরণের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

বর্তমানে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে মোট প্রায় এক লাখ ১০ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে, যা নিষ্পত্তির জন্য প্রয়োজন প্রায় ১০ হাজার ৩২৬ কোটি টাকা। এর মধ্যে অবসর সুবিধা বোর্ডে ৬৭ হাজারের বেশি আবেদনের বিপরীতে প্রায় সাত হাজার ১৭৬ কোটি টাকা এবং কল্যাণ ট্রাস্টে ৪৩ হাজার আবেদনের বিপরীতে প্রায় তিন হাজার ১৫০ কোটি টাকা প্রয়োজন। অথচ কল্যাণ ট্রাস্টের হাতে বর্তমানে রয়েছে মাত্র ৬০০ কোটি টাকা। সরকারের এই বিশেষ কর্মসূচির আওতায় অবসর সুবিধা বোর্ডের প্রায় ৭৫ হাজার আবেদন নিষ্পত্তি করা হবে, যার মধ্যে প্রায় ৪৪ হাজার শিক্ষক-কর্মচারী একই সঙ্গে কল্যাণ ট্রাস্টের পাওনাও পাবেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

অবসরপ্রাপ্ত ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর পাওনা পরিশোধের উদ্যোগ সরকারের

আপডেট সময় : ০৪:৩৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬