ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাট কারাগারে ধারণক্ষমতার তিন গুণ বন্দি, তীব্র স্বাস্থ্যঝুঁকি ইরানের বিমান চলাচলের ওপর সর্বাত্মক মার্কিন নিষেধাজ্ঞা সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী ও হিন্দু পরিবারের মেয়েদের অধিকার জাতিসংঘে ইরান-যুক্তরাষ্ট্রের ৩ ঘণ্টার বৈঠক, নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের ডিএসইর ১ কোটি ৪০ লাখ টাকার জরিমানা মওকুফ চায় প্রাইম ফাইন্যান্স সচিবদের চেয়ে কম বেতন পাচ্ছেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী, সম্মানি বাড়ানোর উদ্যোগ টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার অবসরের ইঙ্গিত দিলেন মেসির দীর্ঘদিনের সতীর্থ নিকোলাস তালিয়াফিকো নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের কাছে সন্দেহজনক স্যুটকেস ঘিরে বোম আতঙ্ক পথঘাট পরিচ্ছন্ন রাখা ঈমানের দাবি ও সদকার সওয়াব

রিয়াল মাদ্রিদে যোগ দিলেন লাইপজিগ উইঙ্গার ইয়ান দিওমান্দে

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:২৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আরবি লাইপজিগের উইঙ্গার ইয়ান দিওমান্দেকে দলে ভিড়িয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। গত ৪৮ ঘণ্টায় দুই ক্লাবের মধ্যে সমঝোতা চূড়ান্ত হওয়ার পর চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। স্কাই স্পোর্টস জার্মানির সাংবাদিক ফ্লোরিয়ান প্লেটেনবার্গ এই ট্রান্সফারের বিষয়টি নিশ্চিত করেছেন।

চুক্তি অনুযায়ী, রিয়াল মাদ্রিদ লাইপজিগকে ট্রান্সফার ফি হিসেবে ১২৫ মিলিয়ন ইউরো প্রদান করবে। তবে পারফরম্যান্সভিত্তিক বিভিন্ন শর্ত পূরণ সাপেক্ষে এই ফি বেড়ে ১৪০ মিলিয়ন ইউরো পর্যন্ত পৌঁছাতে পারে। ১৯ বছর বয়সী এই উইঙ্গার রিয়াল মাদ্রিদের সঙ্গে ৫ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

যদিও শীর্ষ পর্যায়ের ফুটবলে দিওমান্দের অভিজ্ঞতা মাত্র এক মৌসুমের, তবুও অতীতে লেগানেসের হয়ে স্পেনে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। বিশাল অঙ্কের এই ট্রান্সফার ফি এবং ভবিষ্যতের অন্যতম সেরা তারকা হিসেবে বিবেচিত হওয়ায় সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু থেকেই তার ওপর পারফরম্যান্সের বড় চাপ থাকবে বলে মনে করা হচ্ছে।

রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ চলতি সপ্তাহ শেষ হওয়ার আগেই দিওমান্দের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে চায়। এরপর ক্লাবটি ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রিকে দলে টানার চেষ্টা করবে, যদিও সেই চুক্তি বাস্তবায়নের সম্ভাবনা আপাতত বেশ কম বলে জানা গেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

রিয়াল মাদ্রিদে যোগ দিলেন লাইপজিগ উইঙ্গার ইয়ান দিওমান্দে

আপডেট সময় : ০১:২৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬