ঢাকা ০৫:২০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আল্লাহর বিধান ছাড়া প্রকৃত শান্তি অসম্ভব: মিয়া গোলাম পরওয়ার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: ন্যায়বিচার পাবেন বললেন রাশেদ খাঁন অধিকৃত পশ্চিম তীরে গাজার মতো যুদ্ধের উস্কানি দিলেন স্মোটরিচ সরকার বা দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে রেহাই নেই: মাহদী আমিন ভোলায় মহিষ চুরি রোধে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি কুমিল্লায় ছাত্রদলের মিছিলে কিশোর গ্যাং লিডার তানজিম, ভিডিও ভাইরাল জাসদ কার্যালয়ে অভিযান: আটক ২৭ জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ নেপালের হিমলুং পর্বতে তুষারধস, ১০ পর্বতারোহী ও গাইড নিখোঁজ যুক্তরাষ্ট্রের ব্যবহৃত বৃটিশ বিমানঘাঁটির কাছে বাড়ি খালি করল পুলিশ বিএনপি চাঁদাবাজ দল—এই ঢালাও অভিযোগের মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

জড়তা কাটাতে শুটিংয়ের আগে গালিগালাজের অনুশীলন করেছিলেন দীপিকা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৫৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সঞ্জয় লীলা বানসালির ‘রামলীলা’ সিনেমার শুটিং শুরুর আগে চরিত্রের প্রয়োজনে নিজেকে প্রস্তুত করতে অভিনব এক কৌশল অবলম্বন করেছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সিনেমার নাম চরিত্রের জন্য দীপিকাকে তৈরি করার দায়িত্বে ছিলেন জ্যেষ্ঠ অভিনেত্রী ও অভিনয় প্রশিক্ষক জয়তী ভাটিয়া। লক্ষ্য ছিল একটিই—অভিনেত্রীর সহজাত লাজুক ও আড়ষ্ট ভাব দূর করে তাকে ক্যামেরার সামনে সাবলীল করে তোলা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়তী ভাটিয়া জানিয়েছেন, পরিচালক বানসালি তাকে দীপিকার জন্য সাত দিনের একটি বিশেষ ওয়ার্কশপের পরিকল্পনা করতে বলেছিলেন। সেই প্রশিক্ষণের অংশ হিসেবেই দীপিকাকে মনের সব সংকোচ ঝেড়ে ফেলে উচ্চস্বরে গালিগালাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল।

ওয়ার্কশপের সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে জয়তী বলেন, বানসালির অফিসের বারান্দায় দীপিকাকে দাঁড় করিয়ে তিনি নির্দেশ দিয়েছিলেন যেন কোনো দিকে না তাকিয়ে সে খোলা গলায় চিৎকার করে গালি দেয়। জয়তীর ভাষ্যমতে, দরজা খুলে দীপিকা যখন গালি দেওয়া শুরু করল, তিনি যেখানে থামতে বলেছিলেন, দীপিকা সেখানেও থামেনি। জয়তী আরও জানান, সেই সময় দীপিকা এমন সব গালি দিয়েছিল যা তিনি জীবনে কখনো শোনেননি। এর মাধ্যমে দীপিকার মনের ভেতরে লুকিয়ে থাকা সমস্ত ক্ষোভ যেন এক নিমেষে বেরিয়ে এসেছিল।

২০১৩ সালে মুক্তি পাওয়া ‘রামলীলা’ ছবিতে নাম ভূমিকার জন্য দীপিকাকে তৈরি করার দায়িত্ব পড়েছিল জয়তী ভাটিয়ার ওপর।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

জড়তা কাটাতে শুটিংয়ের আগে গালিগালাজের অনুশীলন করেছিলেন দীপিকা

আপডেট সময় : ০৭:৫৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬