ন্যাশনাল মেডিকেলের সামনে ছাত্রদল-শিবিরের উত্তেজনা, জরুরি বিভাগে হামলা
- আপডেট সময় : ০৭:৩৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্রশক্তির মধ্যে সংঘর্ষের ঘটনার জের ধরে রাজধানীর ন্যাশনাল মেডিকেলের সামনে নতুন করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানে উভয় পক্ষের নেতাকর্মীরা জড়ো হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মহানগর দক্ষিণের নেতাকর্মীদেরও উপস্থিতি লক্ষ্য করা গেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।
এর আগে, বিকেলে ন্যাশনাল মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন শিবির ও ছাত্রশক্তির নেতাদের ওপর হামলা চালায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল পৌনে ৫টার দিকে তারা হাসপাতালে প্রবেশ করে। এ সময় হাসপাতালের বাইরে অবস্থানরত এবং জরুরি বিভাগের ভেতরে চিকিৎসাধীন নেতাকর্মীদের মারধর করা হয়। এমনকি জরুরি বিভাগের ভেতর থেকে একজনকে টেনে বের করে এনে মারধরের ঘটনাও ঘটেছে।





























