ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের আইডাহোর রেস্তোরাঁয় বন্দুক হামলা, নিহত একাধিক ভৈরবে স্থানীয় বিরোধে ‘জাতীয়’ দুর্ভোগ: বন্ধ থাকছে ট্রেন ও মহাসড়ক পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩ আরোহীর সবাই সৌদির পররাষ্ট্রমন্ত্রীকে সরাসরি সতর্ক করলেন ইরানের আরাগচি যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড প্রোগ্রাম স্থায়ী হওয়ার পথে: প্রভাব পড়বে বাংলাদেশিদের ওপর খুলনায় ৬০ সাংবাদিককে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট দিল বিজেপিসি প্রতিবন্ধকতা প্রতিভা বিকাশের পথে বাধা হবে না: আইসিটিমন্ত্রী গ্লাসগোতে ঘুড়ি উৎসবে ২০৩০ কমনওয়েলথ গেমসের আমেজ পার্বতীপুরে শপথ নিলেন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতারা চুয়াডাঙ্গায় ৩৯ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দরিখার গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরিবার সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই শুক্রবার সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি চার পুত্র, তিন কন্যা, নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দৈনিক স্বাধীন মত ও সাপ্তাহিক অপরাধচিত্রা পত্রিকার পার্বতীপুর প্রতিনিধি, ফুলকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজ (১২১৯৮/১৫), পার্বতীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মো. মমিনুল ইসলামের শ্রদ্ধেয় পিতা ছিলেন।

শুক্রবার বাদ আসর দরিখার গ্রামে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফনের আগে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হাসান রাজু এবং পার্বতীপুর মডেল থানা পুলিশ সদস্যরা এই গার্ড অব অনার প্রদান করেন।

বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলামের মৃত্যুতে পার্বতীপুর উপজেলার শিক্ষক সমাজ, শিক্ষানুরাগী, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম ছিলেন দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধে উজ্জ্বল একজন মানুষ। তার মৃত্যুতে সমাজ এক নিবেদিতপ্রাণ অভিভাবককে হারাল। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। সকলেই মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করেছেন, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন। আমিন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের

আপডেট সময় : ০৬:২৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬