ঢাকা ১১:১৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রুশ রাজপুত্রের দেহাবশেষ পাঠানোর নেপথ্যে তত্ত্বাবধায়ক সরকারসহ ৩ অনুচ্ছেদে গণভোটের প্রস্তাব বিএনপির গাজায় জাতিসংঘের কোনো ভূমিকা নেই, জানাল বোর্ড অব পিস বিসিবির নতুন টুর্নামেন্ট ‘ডি থ্রি ট্রফি’র যাত্রা শুরু নিয়ন্ত্রণহীন এআইয়ে ১০০ কোটি মৃত্যুর শঙ্কা: বিল গেটস সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় মূলহোতাসহ গ্রেফতার ৪ উখিয়ায় বন বিভাগের অভিযান: ৩০ একর বনভূমি উদ্ধার, ৭ স্থাপনা উচ্ছেদ এসআরএফটিআই ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে হিন্দুত্ববাদী সংগঠনের সংঘর্ষ, আহত অনেকে পটিয়ায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে টাইলস মিস্ত্রির মৃত্যু

কার অপেক্ষায় দিন গুনছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা?

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৩৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিজীবন কিংবা মনের কথা খুব একটা প্রকাশ করেন না অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে মাঝে মাঝেই তার দেওয়া রহস্যময় কিংবা আবেগঘন পোস্টগুলো ভক্তদের মধ্যে বেশ কৌতূহল তৈরি করে। এবারও তেমনই এক বার্তা দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি প্রকাশ করেছেন প্রভা। ছবিগুলোতে তাকে হালকা রঙের পোশাক, সাদামাটা সাজ ও নান্দনিক উপস্থিতিতে দেখা গেছে। গোলাপি ও সাদা রঙের সালোয়ার-কামিজে খোলা চুলে অভিনেত্রীর এই সাজ নজর কেড়েছে ভক্তদের। প্রকাশিত ছবিগুলোর মধ্যে কোনোটিতে তাকে পার্কের বেঞ্চে বসে থাকতে দেখা গেছে, আবার কোনোটিতে ফুল ছোঁয়ার চেষ্টা করছেন তিনি। অন্য একটি ছবিতে রাস্তার পাশে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন এই অভিনেত্রী।

ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনে প্রভা লিখেছেন, 'তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি। আবার দেখা হবে- সেই দিনটির অপেক্ষায় প্রতিটি দিন গুনছি।' এই আবেগঘন বার্তাটি কার উদ্দেশ্যে দেওয়া, সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি তিনি। ফলে পোস্টটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে নানা প্রশ্ন ও জল্পনা তৈরি হয়েছে। কেউ কেউ মনে করছেন, প্রিয় কোনো মানুষকে উদ্দেশ্য করেই হয়তো এমন আবেগঘন কথা লিখেছেন তিনি। যদিও এ বিষয়ে প্রভার পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

এদিকে অভিনয়ের কাজেও বেশ ব্যস্ত সময় পার করছেন প্রভা। ফয়েজ আহমেদ রেজার পরিচালনায় 'লুক আ লাইক' নামের একটি ফিকশনে অভিনয় করেছেন তিনি, যা বঙ্গতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

কার অপেক্ষায় দিন গুনছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা?

আপডেট সময় : ০৫:৩৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬