ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যে রণতরি বদল ও ইরানের বন্দরে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের পাঁচ মাসে লোডশেডিংয়ের সব রেকর্ড ভেঙেছে সরকার: নাহিদ মুরাদনগরে ডাক্তারকে ‘স্যার-ম্যাডাম’ ডাকতে হবে না, নির্দেশনা প্রত্যাহার শিক্ষার্থীর বিকাশে বিদ্যালয় ও পরিবারের অংশীদারিত্ব কেন জরুরি সীতাকুণ্ডে জাহাজের ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু চিকিৎসকের কাছে নেওয়ার কথা বলে ডেকে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, মামলা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী শ্বেতা তিওয়ারী টালিউডে দেবের চেয়ে পিছিয়ে জিতের নতুন সিনেমার অগ্রিম বুকিং সঠিক পরিকল্পনা না থাকলে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হবে: বিদ্যুৎমন্ত্রী রাজধানীতে শিল্প ও সংস্কৃতির মেলবন্ধনে দুটি পৃথক প্রদর্শনী

শিক্ষার্থীদের বিক্ষোভ, রাজশাহীতে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ

হীমেল কুমার মিত্র স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:৩৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩ ৩০২ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের বিক্ষোভ, রাজশাহীতে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় রেল লাইন অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। (১১ মার্চ) শনিবার রাত সাড়ে ১১ টার দিকে চারুকলা অনুষদের রেল লাইনের ওপর অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে তারা।

এ ঘটনায় রাজশাহীতে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ রয়েছে। স্টেশন ম্যানেজার আব্দুল করিম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেল লাইনের ওপর অবস্থান নিয়েছে। রাজশাহীতে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ আছে।

শনিবার সন্ধ্যা ৬ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে স্থানীয়দের সাথে সংঘর্ষে জড়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ঘটনায় রাত সাড়ে ৯টা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে পুলিশ উভয়কে ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনায় প্রায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হন।

এদিকে রাত ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হামলার প্রতিবাদ জানিয়ে ঢাকা-রাজশাহী মহাসড়কে আন্দোলন শুরু করেন। পুলিশ তাদের চলে যাওয়ার নির্দেশ দেয়। কিন্তু আন্দোলন চালিয়ে যেতে থাকলে শিক্ষার্থীদের ওপর টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এতে ২০ জনের অধিক শিক্ষার্থী আহত হন। তারা সবাই রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

নিউজটি শেয়ার করুন

শিক্ষার্থীদের বিক্ষোভ, রাজশাহীতে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ

আপডেট সময় : ১১:৩৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩