ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ ৪১২ গুণ বৃদ্ধি নদীর সংখ্যা আছে, কিন্তু প্রাণ হারিয়েছে বাংলাদেশের নদ-নদী আলোকঝাড়ীর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমানের মৃত্যুতে হুইপের শোক চট্টগ্রাম আদালতে নারীকে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: কূটনীতিই একমাত্র সমাধানের পথ, দাবি তেহরানের দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সিগারেটের নতুন খুচরা মূল্য নির্ধারণ: ৬৫ থেকে ২১০ টাকা ভারতের উত্তর প্রদেশে বন্যা ও ভূমিধসে নিহত ৫৬ হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা অগ্রহণযোগ্য, মন্তব্য রাশিয়ার

অনুমতি ছাড়া পোস্টারে ব্যক্তিগত ছবি: ‘বঙ্গ’র ওপর ক্ষুব্ধ প্রভা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৪৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনীত ‘লুক আ লাইক’ নাটকের প্রচারণাকে কেন্দ্র করে এক বিতর্ক তৈরি হয়েছে। ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’ নাটকটির মুক্তির দিন একটি নতুন পোস্টার প্রকাশ করে, যেখানে নাটকের কোনো দৃশ্য বা চরিত্রের পরিবর্তে প্রভার একটি ব্যক্তিগত ছবি ব্যবহার করা হয়। এর আগে নাটকটির ট্রেলার ও একাধিক পোস্টার প্রকাশ করা হয়েছিল।

এই পোস্টারটি সামাজিক যোগাযোগমাধ্যমে আসার পর নানা নেতিবাচক মন্তব্যের ঝড় ওঠে। বিষয়টি নজরে আসার পর প্রভা নিজের ফেসবুক অ্যাকাউন্টে ক্ষোভ উগরে দেন। তিনি জানান, পোস্টার ডিজাইনার একটি গুরুতর ভুল করেছেন। ব্যবহৃত ছবিটি তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া হয়েছে এবং এটি তিনি নিজেই ব্লুটুথ রিমোট ব্যবহার করে তুলেছিলেন।

ক্ষুব্ধ প্রভা আরও উল্লেখ করেন, নাটকের গল্প বা চরিত্রের সঙ্গে এই ছবিটির কোনো সম্পর্ক নেই। তাই এটি ব্যবহারের আগে তার কাছ থেকে অনুমতি নেওয়া উচিত ছিল। প্রভার মতে, কোনো শিল্পীর সম্মতি ছাড়া তার ব্যক্তিগত ছবি ব্যবহার করা সম্পূর্ণ অপেশাদার আচরণ এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সমালোচনার মুখে পড়ে বিষয়টি আমলে নিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’। বিতর্কিত পোস্টারটি তারা দ্রুত নিজেদের ফেসবুক পেজ থেকে সরিয়ে ফেলে। পরবর্তীতে নাটকের দৃশ্য থেকে নেওয়া প্রভার একটি লুক ব্যবহার করে নতুন আরেকটি পোস্টার প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

অনুমতি ছাড়া পোস্টারে ব্যক্তিগত ছবি: ‘বঙ্গ’র ওপর ক্ষুব্ধ প্রভা

আপডেট সময় : ১১:৪৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬