ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাসপ্রথার করুণ ইতিহাস: উত্থান, বিস্তার ও বিলোপের সংগ্রাম কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩ ও আহত ১৫ হাদিসে বর্ণিত বিশেষ ৫ দরুদ ও এর ফজিলত ভয়ংকর রূপ নিচ্ছে এল নিনো, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা সৌদি নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে কেন যোগ দিল বাংলাদেশ পশ্চিম তীর ও গাজায় ইসরাইলি বাহিনীর ধারাবাহিক হামলা অব্যাহত গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক করল সরকার, মিলবে না ফিটনেস সনদ মেসিকে ফুটবলের ঈশ্বর বলে অভিহিত করলেন নতুন সতীর্থ কাসেমিরো শহীদ জিয়াই কবি নজরুলকে দেশে এনে নাগরিকত্ব দিয়েছিলেন: রিজভী শাহজালাল বিমানবন্দরে সোনা চোরাচালান: শক্তিশালী সিন্ডিকেট ধরাছোঁয়ার বাইরে

এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক সাকিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত দেখা না গেলেও ক্রিকেটপ্রেমীদের জন্য আবারও মাঠে ফিরছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। এশিয়ার সাবেক আন্তর্জাতিক তারকাদের নিয়ে আয়োজিত এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরে বাংলাদেশ টাইগার্স দলের নেতৃত্ব দেবেন তিনি। আগামী ৩০ জুলাই জাম্বিয়ায় পর্দা উঠছে জমজমাট এই টুর্নামেন্টের।

এবারের আসরে এশিয়ার কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে মোট ছয়টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো—বাংলাদেশ টাইগার্স, ইন্ডিয়ান রয়্যালস, শ্রীলঙ্কান লায়ন্স, আফগানিস্তান পাঠানস, পাকিস্তান প্যান্থার্স ও রেস্ট অব এশিয়ান স্টার্স। টুর্নামেন্টে মোট ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৩০ জুলাই জমকালো জার্সি উন্মোচনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কান লায়ন্স ও আফগানিস্তান পাঠানস।

পরদিন ৩১ জুলাই টুর্নামেন্টের প্রথম ডাবল-হেডারের প্রথম ম্যাচে লড়বে পাকিস্তান প্যান্থার্স ও রেস্ট অব এশিয়ান স্টার্স। একই দিনে দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ টাইগার্স, যেখানে তাদের প্রতিপক্ষ ইন্ডিয়ান রয়্যালস। টুর্নামেন্টের কোয়ালিফায়ার-১ অনুষ্ঠিত হবে ৮ আগস্ট, কোয়ালিফায়ার-২ হবে ৯ আগস্ট এবং বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। এই টুর্নামেন্টের খেলাগুলো সরাসরি সম্প্রচারের জন্য সনি স্পোর্টস নেটওয়ার্কের সাথে তিন মৌসুমের চুক্তি রয়েছে।

বাংলাদেশ টাইগার্স দলে সাকিবের ডেপুটি বা সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক অলরাউন্ডার অলক কাপালি। এছাড়া টুর্নামেন্টে খেলবেন ভারতের ইউসুফ পাঠান ও আম্বাতি রায়ডু; শ্রীলঙ্কার থিসারা পেরেরা, উপুল থারাঙ্গা ও ইসুরু উদানা; পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, সাঈদ আজমল, উমর আকমল ও মোহাম্মদ ইরফান এবং আফগানিস্তানের আসগার আফগানসহ এশিয়ার সাবেক তারকা ক্রিকেটাররা।

বাংলাদেশ টাইগার্সের ১৬ সদস্যের স্কোয়াডে রয়েছেন: সাকিব আল হাসান (অধিনায়ক), অলক কাপালি (সহ-অধিনায়ক), নাজমুস সাদাত, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, শফিউল ইসলাম, মুক্তার আলী, তাপস ঘোষ, নাজমুল হোসেন মিলন, উত্তম কুমার ঘোষ, সাকলাইন সজীব, ফরহাদ হোসেন, আল মামুন রাসেল, সাদেকুর রহমান ও ইমন আহমেদ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক সাকিব

আপডেট সময় : ০৬:৩০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬