ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট: ১০ হাজার কোটি রুপির সম্পদ নিয়ে শীর্ষে শাহরুখ সপ্তাহের শুরুতে শেয়ারবাজার, মুদ্রা ও নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নেপালে বন্যায় মৃত বেড়ে ১৪৫৩, নিখোঁজ এখনো প্রায় ৬ হাজার পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: তথ্যপ্রযুক্তি খাতের ব্যবধান গঙ্গা চুক্তির মেয়াদ শেষের বছরে পদ্মার সুরক্ষায় দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনার তাগিদ জাতিসংঘে লিগ্যাল অফিসার হিসেবে জাইমা রহমানের নতুন দায়িত্ব ৫ বছরেও শেষ হয়নি কয়রার কেওড়াকাটা পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ সাতক্ষীরায় ট্রাকে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী একমি কর্মকর্তার মৃত্যু দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ পর্যটনে অপার সম্ভাবনা থাকলেও আয়ের মুখ দেখছে না বাংলাদেশ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আশাবাদী সার্জিও গোর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৪৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গোর বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন।

বৈঠক শেষে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সার্জিও গোর জানান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে তিনি আনন্দিত। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে উভয় পক্ষ একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেছে বলে তিনি উল্লেখ করেন।

সফরকালে যুক্তরাষ্ট্রের এই বিশেষ দূত দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার বিষয়ে এই আলোচনা হয়েছে। সার্জিও গোর তার পোস্টে উল্লেখ করেন যে, সম্পর্কের ক্ষেত্রে অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণে উভয় পক্ষের ইতিবাচক দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আশাবাদী সার্জিও গোর

আপডেট সময় : ০১:৪৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬