ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই সম্মিলনের থিম সং গাইলেন আরিফ হরমুজ প্রণালি খুলে দিতে জাতিসংঘে ৮০ দেশের যৌথ আহ্বান ব্যালন ডি’অর ২০২৬: রদ্রির পছন্দের ৬ নাম, নেই মেসি-এমবাপ্পে মাদক নিয়ন্ত্রণে ছাড় নয়, জনগণের সহযোগিতা চাইলেন সমাজকল্যাণ মন্ত্রী শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট ও ঘুরে দাঁড়ানোর পেছনের গল্প বিকাশসহ ৫ প্রতিষ্ঠান পেলো ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত ৬ পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত

ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত নিল সরকার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:০০:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূমিকম্প-পরবর্তী জরুরি সেবা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার বিকেল ৪টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত ভূমিকম্পবিষয়ক এক প্রস্তুতি সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়াদান এবং সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরিকল্পনার অংশ হিসেবে একটি জাতীয় টাস্কফোর্স গঠন, স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান এবং তাদের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে ৭০ হাজার স্বেচ্ছাসেবকের একটি ডাটাবেজ প্রস্তুত রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে বাকি ৩০ হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণের আওতায় আনা হবে বলে সভায় জানানো হয়।

দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া দুর্যোগকালীন সময়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা এবং ঢাকা শহরে মানবিক সহায়তা এলাকা স্থাপনের বিষয়টিও আলোচনার টেবিলে উঠে আসে।

সভায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত নিল সরকার

আপডেট সময় : ০৯:০০:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬