ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ব পর্যটন দিবস: ডিজিটাল ও এআই প্রযুক্তিতে সাজছে বাংলাদেশের পর্যটন বিশ্বমঞ্চে নজর কাড়ল চীনা ফার্স্টলেডি পং লিউয়ানের গ্ল্যামার ও সফট পাওয়ার হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট: ১০ হাজার কোটি রুপির সম্পদ নিয়ে শীর্ষে শাহরুখ সপ্তাহের শুরুতে শেয়ারবাজার, মুদ্রা ও নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নেপালে বন্যায় মৃত বেড়ে ১৪৫৩, নিখোঁজ এখনো প্রায় ৬ হাজার পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: তথ্যপ্রযুক্তি খাতের ব্যবধান গঙ্গা চুক্তির মেয়াদ শেষের বছরে পদ্মার সুরক্ষায় দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনার তাগিদ জাতিসংঘে লিগ্যাল অফিসার হিসেবে জাইমা রহমানের নতুন দায়িত্ব ৫ বছরেও শেষ হয়নি কয়রার কেওড়াকাটা পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ সাতক্ষীরায় ট্রাকে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী একমি কর্মকর্তার মৃত্যু

মার্কিন হামলা স্থগিতের পর ইরানও পাল্টা আক্রমণ বন্ধের ঘোষণা দিয়েছে

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গত প্রায় দুই সপ্তাহ ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে তীব্র সংঘাত ও উত্তেজনা বিরাজ করছিল। তবে এই পরিস্থিতির মধ্যে নতুন খবর হলো, গত দুই রাত ধরে মার্কিন বাহিনী ইরানে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করেনি। এর প্রেক্ষিতে তেহরানও উপসাগরীয় আরব দেশগুলো এবং ওই অঞ্চলে মার্কিন স্বার্থের ওপর পাল্টা আঘাত বন্ধের ঘোষণা দিয়েছে।

রোববার (২৬ জুলাই) আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এএফপি বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া জানিয়েছেন, মূলত প্রতিশোধমূলক কৌশল হিসেবেই তারা এই পদক্ষেপ নিয়েছেন। যেহেতু মার্কিন পক্ষ থেকে আক্রমণ বর্তমানে স্থগিত রয়েছে, তাই ইরানও তাদের প্রতিশোধমূলক অভিযান বন্ধ রেখেছে।

গত কয়েকদিন ধরে টানা দৈনিক হামলার পর মার্কিন বাহিনী তাদের আক্রমণ কার্যক্রম স্থগিত রাখায় এই উত্তেজনা কিছুটা স্তিমিত হয়েছে। রোববার তেহরানের পক্ষ থেকে উপসাগরীয় দেশগুলোতে নতুন করে কোনো হামলা চালানো হয়নি বলেও নিশ্চিত করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

মার্কিন হামলা স্থগিতের পর ইরানও পাল্টা আক্রমণ বন্ধের ঘোষণা দিয়েছে

আপডেট সময় : ০৫:০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬