ঢাকা ০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজ উদ্ধারে ইরানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা ও বাড়তি চাপ লোক দেখানো ইবাদত থেকে বাঁচার উপায় ও করণীয় জমি ছাড়ার নোটিশে দিশেহারা নাটোরের দিনমজুরের কলেজপড়ুয়া তিন মেয়ে মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হলেন নোমান মাহমুদ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও বিদায় কুমিল্লায় কিশোর গ্যাং দমনে একরাতে ৬২৪ জন আটক

চীনে টাইফুন নউলের আঘাত, নিরাপদ আশ্রয়ে ৭ লাখের বেশি মানুষ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:০০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীনের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন নউল। এই দুর্যোগের প্রভাবে হংকংসহ গুয়াংডং অঞ্চলে প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। দুর্যোগের আশঙ্কায় গুয়াংডং প্রদেশ থেকে সাত লাখ ১৫ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, রোববার ভোরে গুয়াংডং প্রদেশের হুইদং কাউন্টির উপকূলে টাইফুনটি আঘাত হানে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, চলতি বছরে চীনে আঘাত হানা এটিই সবচেয়ে শক্তিশালী টাইফুন।

হংকং অবজারভেটরি জানায়, টাইফুনটির কেন্দ্রের কাছে ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল। পরে এটি গুয়াংডংয়ের অভ্যন্তরে প্রবেশ করে ধীরে ধীরে দুর্বল হতে শুরু করলেও প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

টাইফুনের কারণে হংকংয়ে প্রায় ৩৫০টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং অন্তত নয়জন আহত হয়েছেন। গুয়াংডংয়ের উপকূলীয় এলাকায় বহু গাছ উপড়ে গেছে। আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ গুয়াংডং ও ফুজিয়ান প্রদেশের কিছু এলাকায় আরও ভারী বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যেতে পারে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

চীনে টাইফুন নউলের আঘাত, নিরাপদ আশ্রয়ে ৭ লাখের বেশি মানুষ

আপডেট সময় : ০৩:০০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬