ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়িয়ে বাধা, কে এই রিয়া আহির? শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শেখ হাসিনার জন্য ফাঁসির রশি নিয়ে প্রস্তুত যুব সমাজ: জামায়াত আমির বিসিবির আচরণবিধি লঙ্ঘন: জরিমানা গুনছেন লিটন ও মেহেদী কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরী করতে মহাপরিকল্পনা সরকারের আগামী শনিবার বা রোববার পদত্যাগ করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি চাপে বাংলাদেশ, বলছে আইইএ লাইফ সাপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন

লাইফ সাপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। বর্ষীয়ান এই রাজনীতিবিদের শারীরিক অবস্থার গুরুতর অবনতি হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে দ্রুত লাইফ সাপোর্টে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

দীর্ঘদিন ধরেই ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। এর আগেও কয়েক দফায় শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। বর্তমানে তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে পরম করুণাময়ের দরবারে দোয়া চাওয়া হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

লাইফ সাপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া

আপডেট সময় : ১০:৩১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬