ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭০ জন ঢাকা ও উপকণ্ঠের বিদ্যুৎ ব্যবস্থা আধুনিকায়নে এডিবির ২০০ মিলিয়ন ডলার ঋণ গাজীপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জাতিসংঘে এরদোয়ানের ভাষণের সময় মোবাইল ফোনে মগ্ন সিরিয়ার প্রেসিডেন্ট

মুন্সীগঞ্জে সরকারি কলেজের লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যা উদ্ধার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৪৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের ১০ তলা ভবনের একটি লিফটে আটকা পড়া এক মা ও তার শিশুকন্যাকে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে নিরাপদে উদ্ধার করেছেন। বুধবার দুপুর সোয়া ২টার দিকে কলেজ ভবনের নবম তলায় লিফটটি বিকল হয়ে পড়লে তারা ভেতরে আটকা পড়েন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তার নেতৃত্বে পরিচালিত উদ্ধার অভিযানে খুব অল্প সময়ের মধ্যেই লিফটের দরজা খুলে মা ও শিশুকন্যাকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় বের করে আনা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী লামিয়া আক্তার মিম (২৪) এবং তার দুই বছর বয়সী শিশুকন্যা মরিয়ম হাসনাইন আরিফা। ঘটনার সময় লামিয়া ক্লাস শেষে শিশুকন্যাকে নিয়ে লিফটে করে নিচে নামছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

মুন্সীগঞ্জে সরকারি কলেজের লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যা উদ্ধার

আপডেট সময় : ০১:৪৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬