ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চিংড়ি রপ্তানি বাড়াতে ৬০০ চাষিকে নিয়ে বিশেষ উদ্যোগ তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস সরকারি ও বেসরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা জারি পলাশবাড়ীতে প্লাবন হত্যা মামলার আসামি শ্রমিক লীগ নেতা লিটন গ্রেপ্তার ড. ইউনূসকে হয়রানি ও অপপ্রচারের ঘটনায় ১২ সাবেক উপদেষ্টার নিন্দা বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা বক্তব্যের প্রতিবাদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা ২০২৭ প্রকাশ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই ভাঙ্গুড়ায় গুমানী নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা বেনাপোলে চার পূজামণ্ডপে বিএনপির নেতার আর্থিক অনুদান প্রদান

বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়াল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৪৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র সংঘাতের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কায় ব্রেন্ট ক্রুডের দাম ২ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়ে গেছে। গ্রিনিচ মান সময় ২টা ৪১ মিনিটে সেপ্টেম্বর মাসের সরবরাহের জন্য চুক্তিবদ্ধ তেলের দাম ২ দশমিক শূন্য ৯ ডলার বা ২ দশমিক ৩৭ শতাংশ বেড়ে ৯০ দশমিক ১৯ ডলারে পৌঁছেছে। এটি গত ১১ জুনের পর তেলের সর্বোচ্চ দাম। গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ১৫ দশমিক ৯ শতাংশ বেড়েছিল, যা এপ্রিল মাসের পর সর্বোচ্চ সাপ্তাহিক বৃদ্ধি।

একইভাবে যুক্তরাষ্ট্রের বাজারের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৭১ ডলার বা ২ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ২০ ডলারে উঠে এসেছে, যা ১২ জুনের পর সর্বোচ্চ। আগস্টে সরবরাহের চুক্তিতে ডব্লিউটিআইয়ের দাম গত সপ্তাহে ১৫ দশমিক ৫ শতাংশ বেড়েছিল। বাজার বিশ্লেষক সংস্থা আইএনজি জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা হ্রাসের কোনো লক্ষণ নেই। যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষেই প্রাণহানি ঘটছে, যা পুরো অঞ্চলে বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি করেছে।

ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালির দক্ষিণের একটি অনিরাপদ পথে দুটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটেছে, যার জন্য তারা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে দায়ী করেছে। রয়টার্স এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। এদিকে যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের কুমজার উপকূলের কাছে একটি জাহাজে আগুন লেগেছে।

বিশ্লেষকদের মতে, তেলের বর্তমান মজুত গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। বার্কলেজের বিশ্লেষক অমরপ্রীত সিং জানিয়েছেন, বাজার এখনো সরবরাহ-সংকটের ঝুঁকিকে পুরোপুরি গুরুত্ব দিচ্ছে না। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের তথ্য অনুযায়ী, গত রোববার মাত্র চারটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে, যেখানে আগের দিন সংখ্যাটি ছিল আট। তেলের দাম বাড়লে আমদানিনির্ভর দেশগুলোয় মূল্যস্ফীতি ও ডলার-সংকট তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে, যা অতীতে জ্বালানি রেশনিং ও লোডশেডিংয়ের মতো পরিস্থিতি তৈরি করেছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়াল

আপডেট সময় : ১১:৪৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬