ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগস্টের মাঝামাঝি থেকে প্রবাসীদের জন্য চালু হচ্ছে বিশেষ প্রবাসী কার্ড মিরসরাইয়ে ৩৬৬ কোটি টাকা বিনিয়োগে বস্ত্র কারখানা করবে চীনা কোম্পানি গণভোটের রায় না মানলে সরকারকেও ব্যর্থ করা হবে: জামায়াত আমির আর্জেন্টিনাকে ‘ঝামেলার প্রতিপক্ষ’ বললেন স্পেনের বিশ্বকাপজয়ী কোচ দেল বস্ক প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশে গুণগত পরিবর্তনের ধারা শুরু: প্রেস সচিব আগামী মাসেই প্রবাসী কার্ডের পরীক্ষামূলক যাত্রা, মিলবে ১০ বিশেষ সুবিধা নেতৃত্বে বাংলাদেশ না থাকলে তিনি কিসের নেতা, প্রশ্ন রিজভীর অর্থনীতিই বাংলাদেশের কূটনীতির মূল ভিত্তি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বিশ্বকাপ ফুটবলের নতুন উন্মাদনা জেন-জি প্রজন্মের তারকা স্পিড বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি ফ্রান্স ও ইংল্যান্ড

শুটিংয়ে ব্যস্ত কাঞ্চন, একাই রথযাত্রার আয়োজন সামলালেন শ্রীময়ী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

রথযাত্রার দিন সকাল থেকেই উৎসবের আমেজ ছিল অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের বাড়িতে। প্রতি বছরের মতো এবারও তারা বাড়িতেই পূজার আয়োজন করেছিলেন, তবে কাঞ্চন মল্লিকের শুটিং থাকায় এবার কিছুটা অন্যরকম অভিজ্ঞতা হয়েছে তাদের। গণমাধ্যমের সাথে আলাপকালে শ্রীময়ী জানান, কাঞ্চন শুটিংয়ে ব্যস্ত থাকায় তাকে একাই সব দায়িত্ব সামলাতে হয়েছে। এমনকি গতকাল রাত দেড়টা পর্যন্ত শুটিংয়ের কারণে কাঞ্চন বাড়িতে ফিরতে পারেননি।

বৃষ্টির কারণে বাইরে বের হওয়া সম্ভব হয়নি জানিয়ে অভিনেত্রী বলেন, কাঞ্চন থাকলে পাড়ায় বের হতেন, মেয়ে কৃষভি রথ টানত ও বাঁশি বাজাত। তবে বাড়িতেই রথ সাজিয়ে কৃষভিকে নিয়ে সময় কাটিয়েছেন তিনি। জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রথে বসিয়ে নতুন পোশাকে সাজিয়েছেন শ্রীময়ী। প্রতিবারের মতো এবারও তিনি ঠাকুরকে পাগড়ি ও গহনায় সুসজ্জিত করেছেন।

পূজার ভোগের বিষয়ে শ্রীময়ী কিছুটা মন খারাপের সুরে জানান, একা হাতে সব সামলাতে গিয়ে এবার অন্নভোগ রান্না করা সম্ভব হয়নি। তাই জিভেগজা, খাজা, ক্ষীরের মিষ্টি কিনে আনার পাশাপাশি বাড়িতে মালপোয়া ও পায়েস তৈরি করেছেন। এছাড়া রথযাত্রার রীতি মেনে পাঁপড়ভাজা ও জিলিপি খাওয়ার বিষয়টিও বাদ দেননি তারা।

ছোট্ট কৃষভিকে নিয়ে উৎসবের দিনটি বেশ উপভোগ করেছেন শ্রীময়ী। গত বছর কৃষভি খুব ছোট থাকায় রথ টানার বিষয়টি বুঝতে পারেনি, তবে এবার নতুন জামা পরে সে পরম আনন্দে সারাবাড়ি রথ টেনেছে। জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে দেখে তার মুখে হাসি ফুটে উঠেছিল বলে জানিয়েছেন অভিনেত্রী।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

শুটিংয়ে ব্যস্ত কাঞ্চন, একাই রথযাত্রার আয়োজন সামলালেন শ্রীময়ী

আপডেট সময় : ০১:৩১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬