ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, কারণ জানাল রয়টার্স টেকসই উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান ববি হাজ্জাজের স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা দাউদকান্দি থানায় ১৭ কিশোরের পালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করল বিমান বাংলাদেশ গ্রাম ও শহর: জীবনযাত্রার ভিন্নতা, শিশুদের স্বাস্থ্যে এগিয়ে গ্রাম উখিয়ায় বিজিবিকে লক্ষ্য করে গুলি, দেড় লাখ ইয়াবা উদ্ধার আজ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজ উদ্ধারে ইরানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

এ আর রহমানের প্রশংসায় বাংলাদেশি দুই শিল্পীর গাওয়া গান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৫৯:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অস্কারজয়ী ভারতীয় সুরকার এ আর রহমান বাংলাদেশের সংগীতশিল্পী শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতার গাওয়া একটি কাভার গান শেয়ার করেছেন। রহমান নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে গানটি প্রকাশ করার পর দুই শিল্পীর বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পুরোনো দিনের জনপ্রিয় গান নতুনভাবে পরিবেশন করে ইতোমধ্যেই শ্রোতাদের নজর কেড়েছেন শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা। এবার তাদের কণ্ঠে গাওয়া একটি গান মুগ্ধ করেছে বিশ্বখ্যাত এই সুরকারকেও।

সম্প্রতি রহমান তার ইনস্টাগ্রাম স্টোরিতে শুভ ও নন্দিতার গাওয়া ‘স্বদেশ’ সিনেমার জনপ্রিয় গান ‘সাওয়ারিয়া’র কাভার সংস্করণটি শেয়ার করেন। উল্লেখ্য, মূল গানটির সংগীত পরিচালনা করেছিলেন এ আর রহমান নিজেই। বিশ্ববরেণ্য এই সুরকারের কাছ থেকে এমন স্বীকৃতি পেয়ে আনন্দে আত্মহারা দুই শিল্পী।

এ আর রহমানের শেয়ার করা স্টোরির স্ক্রিনশট সামাজিকমাধ্যমে প্রকাশ করে শুভেন্দু দাশ শুভ লেখেন, ছোটবেলা থেকে এ আর রহমানের গান শুনে আসছি। যার কাজকে অনুপ্রেরণা হিসেবে হৃদয়ে ধারণ করেছি, তিনিই আমাদের গান শুনেছেন, আবার নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন। এটা সত্যিই দারুণ অনুভূতি। একই স্ক্রিনশট শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেন সানজিদা মাহমুদ নন্দিতাও। তিনি লেখেন, আমি কি স্বপ্ন দেখছি? এই স্মৃতি আমার সারা জীবনের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

শুভ ও নন্দিতা আগে থেকেই পরিচিত ছিলেন। পুরোনো বাংলা ও হিন্দি গান নতুনভাবে পরিবেশনের উদ্দেশ্যে তারা ‘মোজি অ্যান্ড কোং’ নামে একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন। অল্প সময়েই তাদের পরিবেশনা শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। সেই প্ল্যাটফর্মেই প্রকাশ পেয়েছিল এ আর রহমানের সুর করা ‘সাওয়ারিয়া’ গানের কাভারটি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

এ আর রহমানের প্রশংসায় বাংলাদেশি দুই শিল্পীর গাওয়া গান

আপডেট সময় : ০৬:৫৯:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬